ফয়সাল - এক বাবার হাহাকার ও নির্মম বাস্তবতার গল্প
এই বইটি বাবা ড. এম এ ওয়াজেদের এক মর্মস্পর্শী স্মৃতিকথা। এখানে স্মৃতির সঙ্গে ব্যক্তিগত শোক মিলেমিশে এমন এক আবহ তৈরি করেছে যে, একপর্যায়ে সেই শোককে পাঠকের নিজের শোক মনে হবে। যদিও সেই গভীর শোককে ড. এম এ ওয়াজেদ
শক্তিতে রূপান্তর করেছেন। অকালপ্রয়াত সন্তান ফয়সালকে কেন্দ্র করেই তিনি ফিরে তাকিয়েছেন নিজের জীবনের দীর্ঘ ও বন্ধুর পথচলার দিকে।
কুষ্টিয়ার ধর্মদহ গ্রাম থেকে লন্ডনের হাসপাতাল—এই দীর্ঘ যাত্রাপথে উঠে এসেছে প্রবাসজীবনের একাকীত্ব, মুক্তিযুদ্ধের উত্তাল সময় এবং পরিবার টিকিয়ে রাখার নিরন্তর লড়াই। সবকিছুর ঊর্ধ্বে এখানে প্রকাশ পেয়েছে একজন বাবার অনিঃশেষ ভালোবাসা।
ফয়সালের অকালপ্রয়াণ সময়ের স্রোতে অনেকের স্মৃতি থেকে মুছে গেলেও, লেখক সেই বিচ্ছেদের ক্ষত বহন করেছেন জীবনভর।
সন্তান হারানোর সেই ক্ষতচিহ্ন থেকেই জন্ম নিয়েছে একটি মাদ্রাসা ও একটি ট্রাস্ট, যার ধারাবাহিকতায় রচিত হয়েছে এই অমূল্য বইটি। ব্যক্তিগত স্মৃতিকথার গণ্ডি পেরিয়ে বইটি শেষ পর্যন্ত হয়ে উঠেছে একজন প্রবাসী বাঙালির মানবিক দলিল। প্রতিটি শব্দে
ফুটে উঠেছে বেদনাকে কল্যাণকর কাজে উৎসর্গ করার এক অনন্য উদাহরণ।
- নাম : ফয়সাল - এক বাবার হাহাকার ও নির্মম বাস্তবতার গল্প
- লেখক: ড. এম. এ. ওয়াজেদ মিয়া
- প্রকাশনী: : প্রতিভাষা প্রকাশন
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





