Emotional trap (ইমোশনাল ট্র্যাপ)

ইমোশনাল ট্র্যাপ

৳400.00
৳320.00
20 % ছাড়
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি মানব হৃদয়ে ভালোবাসা, মমতা ও দয়া সঞ্চার করেছেন। তিনি মানুষের মাঝে ভালোবাসার বীজ বপন করেছেন, যা মানুষকে মানুষ বানায়, হৃদয়কে করে কোমল, আর সম্পর্ককে গড়ে তোলে মজবুত। সেই পরম প্রজ্ঞাময় রব, যিনি ভালোবাসাকে বানিয়েছেন ঈমানের একটি অংশ এবং হৃদয়ের প্রশান্তির এক অপূর্ব উৎস।
অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ।
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
“আমি আপনাকে সমগ্র জগত বাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি।”
তিনি ছিলেন ভালোবাসার পূর্ণ প্রতিচ্ছবি, যার হৃদয় কেঁদেছে উম্মতের জন্য, যার জবান উচ্চারণ করেছে শুধু হেদায়াতের কথা, আর যার জীবনের প্রতিটি অধ্যায় ছিল আল্লাহর প্রতি এক নির্ভেজাল ভালোবাসার সাক্ষ্য। ভালোবাসা আল্লাহর এক মহান দান। এটি এমন এক পবিত্র শব্দ, যা মানব হৃদয়ের গভীরে গেঁথে আছে। মহান আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টির মাঝে ভালোবাসার এমন এক ধারা প্রবাহিত করেছেন, যা কখনও শেষ হওয়ার নয়। এই ভালোবাসার কারণেই একজন মা সীমাহীন কষ্ট সহ্য করে গর্ভে সন্তান ধারণ করেন, আর একজন বাবা কঠিন পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটান। ভালোবাসা শুধু রক্ত-মাংসের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সৃষ্টি জগতের প্রতিটি কণার মাঝে বিদ্যমান। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً
“তাঁর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হচ্ছে, তিনি তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন।”
এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে, স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তিই হলো ভালোবাসা ও দয়া। এটি শুধু একটি মানবিক সম্পর্ক নয়, বরং এটি আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। কিন্তু আল্লাহর এই বিশেষ অনুগ্রহ থেকে বিমুখ করে মুসলিম যুবক-যুবতীদের ধ্বংস করার জন্য, অবৈধ প্রেম-ভালবাসাকে বৈধ করার জন্য, মুসলিম তরুণ-তরুণীদেরকে জাহান্নামের পথে ঠেলে দেয়ার জন্য নৈতিক চরিত্রের শত্রু ব্যাভিচারের ঠিকাদারেরা রচনা করেছে অবৈধ প্রেমের নিয়ম-নীতি। মুসলিম সমাজে স্বাভাবিক করার জন্য তৈরি করেছে ভালোবাসা নামক বেহায়া দিবস। রাস্তায়-রাস্তায় লাল-গোলাপি রঙের মেলা সাজিয়েছে, বিভিন্ন দোকানে টেডি বিয়ারগুলো গোলাপি কিংবা লাল রঙের সুদৃশ্য হার্টের প্রতি কৃতি দিয়ে সাজিয়েছে। বেহায়া দিবসকে প্রমোট করার জন্য অসংখ্য গল্প-উপন্যাস নাটক আর সিনেমা বানিয়ে প্রচার করা হচ্ছে রেডিও টেলিভিশনে, ফলে ধ্বংস হয়ে যাচ্ছে মুসলিম যুব সমাজের নৈতিক চরিত্র ও ইসলামী মূল্যবোধ। ইসলাম ও মুসলমানের দুশমন আন্তর্জাতিক সাম্রাজ্যবাদীরা জানে যুব সমাজ একটি সমাজের গর্ব, সেই যুব সমাজকে ইসলাম ও মুসলিমদের দুশমনরা
বিভিন্ন প্রচার মাধ্যম ও চিত্তবিনোদনমূলক কেন্দ্রও যন্ত্রের মাধ্যমে এমন ভাবে মাতিয়ে রেখেছে যে, নিজেকে জানার ও কদর করার মত ফুরসৎ তাদের নেই। নেই কিছু ভেবে ও বিবেক করে দেখার মত এতটুকু অবসর। এসবের মাধ্যমে ওরা তাদেরকে এমন আফিং খাইয়ে ফেলছে যে, চৈতন্যপ্রাপ্ত হওয়ার সুযোগটুকুও নেই। এই সংকট-মুহূর্তে প্রয়োজন আছে তাদের জীবন-যৌবন আর ঈমানের প্রতিকার ও প্রতিরক্ষা ব্যবস্থার। আমাদের আলিম-উলামাগণ এ মর্মে বহু কাজ করে যাচ্ছেন।
তাঁদের সেই বিশাল সাগরের দিকে বেগবান্ আমার বইটি প্রচেষ্টার এক ছোট্ট নদী—ছোট হলেও তার স্রোতে ভেসে আসে স্বপ্ন, সচেতনতা ও শিক্ষার আলো। আসুন, আমরা একবার সেই নদীর পাড়ে হেঁটে, তার নীরব ঢেউয়ের স্পন্দন অনুভব করি, তার জলের 
সুধার স্বাদ নিই, এবং ফিরে এসে নিজের হৃদয়কে নতুন উদ্যম ও প্রেরণায় ভরি।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন