Jannate Dekha Hobe (In Sha Allah) (জান্নাতে দেখা হবে (ইন শা আল্লাহ))

জান্নাতে দেখা হবে (ইন শা আল্লাহ)

৳340.00
৳255.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 3rd, October প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

নিজেকে কোনো দিক থেকেই জান্নাতের যোগ্য মনে হয় না। নিজের গুনাহগুলোর কথা মনে হলে, ইবাদতের অপূর্ণতা দেখলে, নিয়তের ভেতরের অসুখগুলো টের পেলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। মনে হয়, এত সুন্দর জান্নাত! এত সম্মানিত, চিরস্থায়ী সুখের জায়গা! সেখানে যাওয়ার মতো কী করেছি আমি?

আর যখন মজলুম ভাই-বোনদের কথা মনে পড়ে, তখন তো ভীষণ এক ভয় চারপাশ থেকে আমাকে ঘিরে ধরে। ভাবি, তাঁরা যে জান্নাতে থাকবেন, সেই জান্নাতে আমিও থাকব? কীভাবে সম্ভব? তাঁদের মতো কষ্ট তো আমি সহ্য করিনি, তাঁদের মতো ত্যাগও করিনি! তাঁদের মতো আমলও আমার নেই। আমি তো কতটা পিছিয়ে। কত অপূর্ণ। কত ব্যর্থ!

ঠিক তখনই রাসূলুল্লাহ ﷺ-এর একটি কথা মনে পড়ে আমার। তিনি বলেছেন, শুধু নিজের আমলের জোরে কেউ কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, “আপনিও না, ইয়া রাসূলাল্লাহ?” তিনি বলেছিলেন, “আমিও না! যদি না আল্লাহ আমাকে তাঁর অনুগ্রহ ও রহমত দিয়ে আচ্ছাদিত করেন।”

সুবহানআল্লাহ! তখন আমার এই ছোট্ট হৃদয়ে আবার আশা জাগে। আমি কখনোই আমার আমলের যোগ্যতায় জান্নাত চাইবো না, বরং আমি আমার রবের রহমতের ভিখারি হয়ে জান্নাত চাই। আমার আমল অসম্পূর্ণ, কিন্তু আমার রবের রহমত তো সম্পূর্ণ! 

আমি গুনাহগার, কিন্তু আমার রব তো আল-গফূর, পরম ক্ষমাশীল। আমি বারবার ভুল করি, কিন্তু তিনি তো তাঁর দিকে ফিরে আসা বান্দাকেই বারবার ক্ষমা করেন।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন