বাউল-ফকির পদাবলি ১২ খণ্ড একত্রে (কিতাবঘর কালেকশন)
বাউল-ফকির পদাবলি: বাউল-ফকির মতবাদ হাজার বছরের বাঙালি সংস্কৃতির নিজস্ব সম্পদ। এ মতবাদের স্বরূপ ও বৈশিষ্ট্য উন্মােচনে সুনির্বাচিত ১২ জন প্রখ্যাত বাউল-ফকিরের ১২০০ পদাবলি সংবলিত গ্রন্থমালা। গবেষক-প্রাবন্ধিক সুমনকুমার দাশের পরিশ্রমী সম্পাদনায় বাউল-ফকির পদাবলির এ সমৃদ্ধ ভাণ্ডার বিদগ্ধ পাঠকদের জন্য অবশ্যপাঠ্য। ১২ খণ্ডের এই সংগ্রহে বাংলার লােকায়ত বাউল-ফকির ধারার শ্রেষ্ঠ ১২ সাধকের ১০০টি করে পদাবলির পাশাপাশি তাদের গানের বিশ্লেষণ ও সংক্ষিপ্ত জীবনী সংকলিত হয়েছে।
‘বাউল-ফকির পদাবলি’ গ্রন্থমালা শীর্ষক এসব খণ্ডে অন্তর্ভুক্ত সাধকেরা হচ্ছেন : লালন, পাগলা কানাই, মেছের শাহ, দুদু শাহ, শেখ ভানু, পাঞ্জু শাহ, হাসন রাজা, দীনহীন, মনােমােহন দত্ত, উকিল মুনশি, জালাল উদ্দীন খাঁ ও দীন শরৎ। সৌকর্যময় এসব সংকলন বাংলার জল-মাটি-হাওয়া ঘেঁষা সংস্কৃতির প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বাউল-ফকির পদাবলিতে যে সকল বইগুলো থাকছে..
২। বাউল-ফকির পদাবলি : উকিল মুনশি
৩। বাউল-ফকির পদাবলি : জালাল উদ্দীন খাঁ
৫। বাউল-ফকির পদাবলি : দুদ্দু শাহ
৬। বাউল-ফকির পদাবলি : পাগলা কানাই
৭। বাউল-ফকির পদাবলি : পাঞ্জু শাহ
৮। বাউল-ফকির পদাবলি : মনোমোহন দত্ত
৯। বাউল-ফকির পদাবলি : মেছের শাহ
- নাম : বাউল-ফকির পদাবলি ১২ খণ্ড একত্রে (কিতাবঘর কালেকশন)
- সম্পাদনা: সুমনকুমার দাশ
- প্রকাশনী: : অন্বেষা প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 1318
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2017





