ক্যানভাসে কল্পনা
একজন কাঙ্খিত ভালোবাসার মানুষকে নিয়ে সারাদিনের ভাবনার কিছু বহিঃপ্রকাশ। মাঝে মাঝে তাকে নিয়ে কল্পনায় হারানো।
কিছু সুন্দর মুহূর্তে, নিজেদের কিছু ভালোলাগা জায়গায় দূজনের বিচরন, কখনও কল্পনায় কখনও বাস্তবতায়।
দুজনের মুখোমুখি হওয়াটায় যদিও অনেক বাঁধা, অনেক প্রতিকুলতা। তারপরও অনেক প্রতিকুলতা পেছনে ফেলে দুজনের একসাথে কিছুটা পথ চলা, চলার বিরতীতে কখনও এক কাপ চায়ে দূজনের মধুর অংশীদারিত্ব, তাদের সেই ভালোবাসার গল্পগুলো কবিতার ভাষায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। কল্পনার মানুষটার আবেগ, অনুভুতি, অনুযোগ কবিতাগুলোতে ফুটে উঠেছে খুব করে। অনেক মায়ায় দূজনের সবসময়ের উপলব্ধিটা এমন, যেন তারা একাত্মা। তাইতো একজন তার কল্পনার ক্যানভাসে অন্যজনকে আঁকতে চেয়েছে প্রতিনিয়ত, তার নিজের মতন করে, তার নিজস্ব অনুভুতি দিয়ে।
অনেক ভালেবাসায় আঁকড়ে ধরতে চেয়েছে খুব করে।
প্রতিদিনের এমন কিছু গল্পের বহিঃপ্রকাশ এই কবিতাগুলো।
- নাম : ক্যানভাসে কল্পনা
- লেখক: মাসুম কবীর
- প্রকাশনী: : অন্যপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





