ভালোবাসি তাই
“ভালোবাসি তাই" হৃদয় জানে এখন একদিন কথা বা দেখা না হলে থাকতে পারবে না। নিজের কাছেই প্রশ্ন করলাে, এটা কি প্রেম? না কি শুধু ভালােবাসা। অনেকের কাছে প্রেম আর ভালােবাসা এক। কিন্তু হৃদয়ের কাছে দু’টো একেবারেই আলাদা। ও স্পর্শকে ভালােবাসে, যে ভালােবাসা সৃষ্টি থেকে শুরু হয়েছে। আর শেষ হবে পৃথিবীর ধ্বংসে। তবে সেটা প্রেম কি না তা ও এখনও বুঝে উঠতে পারেনি। ওর কাছে প্রেম মানে কামনা-বাসনা, চাওয়া-পাওয়ার হিসেব নিকেস।
সেখানে ভালােবাসা না থাকলেও চলে। পৃথিবীতে ভালােবাসাহীন কোটি কোটি মানুষ প্রেমের টানে আজীবন একই সাথে বসােবাস করে আসছে। আবারও নিজেকে প্রশ্ন করলাে, ও কি ষােল বছর বয়সী কিশােরী স্পর্শের মধ্যে তেমন কিছু খোজে? ওর ছােট্ট কোমল দেহখানি কি ওর মধ্যে কামনা সৃষ্টি করতে পেরেছে? ওর মায়াবি চোখের গভীরে কি নিজের সকল বাসনার অবসান ঘটবে?
না কি শীতের উষ্ণতা, শরৎ এর নরম কাশফুলের সাদা পালক, বর্ষার রিনিঝিনি শব্দ হয়ে থেকে যাবে অনন্তকাল। হেমন্তের এক সকালে হৃদয় এই প্রথমবার অনুভব করলাে স্পর্শকে কামনা চোখ দিয়ে দেখতে পারছে। ও কে পাওয়ার বাসনা ওর মধ্যে বাসা বেঁধেছে। তবে কি ভালােবাসা প্রেমে রূপ নিয়েছে? প্রেমের টানে ওরা দুজন দুজনার কতােটা কাছে যাবে...।
- নাম : ভালোবাসি তাই
- লেখক: নিশাত ইসলাম
- প্রকাশনী: : অন্বেষা প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 111
- ভাষা : bangla
- ISBN : 9789849277385
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ : 2019





