Buker Bhetor Ek Fali Rod (বুকের ভেতর এক ফালি রোদ)

বুকের ভেতর এক ফালি রোদ

প্রকাশনী:  হসন্ত প্রকাশন
৳175.00
৳130.00
26 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 25th, September প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

আফজল সাহেব আর সহ্য করতে পারলেন না। তিনি ঘর থেকে বেরিয়ে এসে কড়া গলায় বললেন, "আপনারা সবাই যান আমার বাড়ি থেকে। আমার মেয়ের বিচার আমি করব। আপনাদের এত মাথা ঘামাতে হবে না। যান এখান থেকে, যান!"

মানুষজন গজগজ করতে করতে উঠে দাঁড়াল। "হ, মাইয়া আকাম করব, আর বাপ আইছে তারে বাঁচাইতে। দেখমুনে সমাজ ক্যামনে মানে!"

সবাই চলে যাওয়ার পর উঠোনটা আবার শান্ত হয়ে গেল। সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। চারদিকে ঝিঁঝিঁ পোকা ডাকছে।

আফজল সাহেব পিঁড়িতে বসা মেয়ের পাশে এসে দাঁড়ালেন। আলতো করে কাঁধে হাত রেখে ডাকলেন, ​"মা রে..." তার গলাটা ধরে এল। মেহেবুবা বাবার দিকে তাকাল না। সে আকাশের দিকে তাকিয়ে রইল। মিলি আর বিলি ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে 

ভয়ে ভয়ে মাকে দেখছে। তারা কিছুই বুঝতে পারছে না। তারা শুধু বুঝতে পারছে, তাদের মায়ের সাথে খুব খারাপ কিছু একটা হয়েছে। মেহেবুবা তার পেটের ওপর হাত রাখল। এই পেটের ভেতর একটু একটু করে বড় হচ্ছে একটা অবাঞ্ছিত প্রাণ। যে প্রাণের 

কোনো বাবা নেই, কোনো পরিচয় নেই, কোনো ভবিষ্যৎ নেই। এই বাচ্চাটাকে সে কী বলে ডাকবে? শেখ সাঈদের ছেলে? নাকি সমাজের চোখে নিজের কলঙ্ক?

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন