Anyojogot-1 (অন্যজগৎ ১)

অন্যজগৎ ১

৳400.00

স্পেশাল ডিটেক্টিভ পুলিশের একজন চৌকশ ডিটেক্টিভরায়না মাসুদ। হঠাৎ করেই তার ঘাড়ে পড়ল একটা মার্ডার কেসের দায়িত্ব। এলিট শ্রেণির একজন প্রভাবশালী নেত্রী নিজ বাসায় খুন হয়েছেন। দ্রুত খুনিকে ধরা না গেলে দেশে গন্ডগোল লেগে যাবে।

এদিকে খুনের তদন্ত করতে গিয়ে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য চলে আসছে সামনে। খুনি একেবারে হাতের নাগালে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না কে সে!

সন্দেহভাজনদের অতীত খুঁড়ে বের করতে করতে নিজের অতীতের মুখোমুখি হতে হলো রায়নাকে। গল্পের পেছনের গল্প সামনে আসতে শুরু করল।

হাসপাতালের বিছানায় আধমরা একটা লোক। তার নিশ্ছিদ্র পরিকল্পনায় উপরমহল থেকে নিচের মহলের অনেকগুলো লোক স্রেফ পুতুলের মতো কাজ করতে বাধ্য হচ্ছে।

এমন এক খুনির পেছনে লেগেছে রায়না, যে বাস্তব আর অবাস্তবের মাঝখানের লাইনটা ঘোলা করে দিতে পারে। মুখের উপর চ্যালেঞ্জ করে বসল, পারলে ধরো। রায়না নিজে তো বটেই, পুরো এসডিপি এই একজনের বুদ্ধির সামনে অসহায় বোধ করছে যেন। ধরতে যদি পারেও, চরম ত্যাগ স্বীকার করতে হবে রায়নাকে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন