বর্ণে বর্ণে গাঁথা গল্প
বইটিতে ছোট-বড় মিলিয়ে মোট এগারোটি গল্প আছে। প্রতিটি গল্পের নামের শুরুতে স্বরবর্ণের একটি করে বর্ণ ব্যবহার করা হয়েছে। তবে লেখক তাঁর ভাষা, বিষয়বস্তু চয়ন এবং বর্ণনাভঙ্গির মাধ্যমে বলা যায় প্রতিটি গল্পে ভিন্ন ধরনের জগৎ তৈরি করতে পেরেছেন, যা পাঠককে আকৃষ্ট করবে।
বইটির গল্পগুলিতে অধুনা ঘটে যাওয়া ঘটনার রেশ যেমন পাওয়া যায় তেমনি লেখকের শব্দের সিঁড়ি বেয়ে পাঠক ফিরে যাবেন তিন-চার দশক পেছনের দিনগুলিতে। চরিত্রের ভেতরের দ্বন্দ্ব, অভিবাসনের কষ্ট, নিজের ইচ্ছা সন্তানের ওপর চাপিয়ে দেওয়ার বাড়াবাড়ির পরিণাম বা বেপরোয়া গাড়িচালকদের দায়িত্বহীনতার পরিণীতির কাহিনি পাঠকের মনে দাগ কাটবে। কিছু গল্পে লেখক তুলে এনেছেন আমাদের চেনা জীবনেরই অচেনা অধ্যায়। এছাড়া, বাড়তি পাওনা হিসেবে বইয়ের শেষে পাঁচটি অণুকাহিনি যোগ করা হয়েছে, যেখানে পাঠক গল্পের পেছনের গল্পটাও জানতে পারবেন।
শবনমের গল্পে চরিত্ররা যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক না কেন, বেশির ভাগ সময়ই শেষে আবার ঘুরে দাঁড়ায়, নতুন পৃথিবী গড়ার আশায়।
- নাম : বর্ণে বর্ণে গাঁথা গল্প
- লেখক: শবনম চৌধুরী
- প্রকাশনী: : অন্যপ্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 88
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





