O-Nirban (অ-নির্বাণ)

অ-নির্বাণ

৳400.00
৳320.00
20 % ছাড়

'নির্বাণ', 'নি' অর্থ নেই এবং 'বাণ' অর্থ তির বা বন্ধন (তৃষ্ণা); যেখানে বন্ধন বা তৃষ্ণা নেই-তা-ই নির্বাণ। তৃষ্ণার বিনাশই নির্বাণ। নির্বাণ সেই অবস্থা যেখানে জন্ম নেই, জরা নেই, মৃত্যু নেই, শোক নেই, মনস্তাপ নেই, হতাশা নেই। যেখানে সংসার স্রোতের গতি রুদ্ধ হয়েছে, সেই পরম অবস্থাই নির্বাণ। আর এই নির্বাণ লাভের পথ হলো নিজের দুঃখকে জয় করতে পারা। পৃথিবীতে মানুষ দুঃখ নিয়েই জন্মলাভ করে। সুখ একটা অকল্পনীয় এবং অসম্ভব বস্তু।

মানুষ জীবনে পরিপূর্ণ সুখী কখনো হতে পারে না। দুঃখকে জয় করতে পারার মধ্যেই জীবনের প্রকৃত মুক্তি লুকিয়ে আছে। আর এই দুঃখকে জয় করতে হলে মানুষকে তার পার্থিব সকল তৃষ্ণা বা বন্ধন থেকে মুক্তি পেতে হবে। সেটা মনের বন্ধন হতে পারে, দৈহিক বন্ধন হতে পারে, মায়ার বন্ধন হতে পারে, কামনার বন্ধন হতে পারে। নির্বাণ লাভ করতে হলে তাকে এমন এক পরম অবস্থায় যেতে হবে যেখানে আলো, আঁধার, গ্রহ, নক্ষত্র, আকাক্সক্ষা, বাসনা, রোগ, শোক, 

হতাশা, একাকিত্ব কোনোকিছুর অস্তিত্ব অনুভব করবে না। জ্ঞানের এমন এক পর্যায়ে তাকে যেতে হবে যেখানে এই নশ্বর দেহের অস্তিত্ব ছাড়া আর কোনোকিছুর অস্তিত্ব তাকে কোনো বাঁধনে বাঁধতে পারবে না। এই নশ্বর দেহের ভেতরেই তার মনুষ্য আত্মাকে কবর দিতে হবে। এই দেহই হবে তার শেষ আধার।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন