ইংলিশ অলিম্পিয়াড
English Olympiad কেন দরকার?
বর্তমান বিশ্বে নিজের যোগ্যতা প্রমাণের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অতীব জরুরি হয়ে পড়েছে। English Olympiad ছাত্র-ছাত্রীদের যেকোনো ধরনের প্রতিযোগিতায় ইংরেজি ভাষার দক্ষতা ও মেধার পরিচয় দিয়ে উন্নত ক্যারিয়ার গঠন এবং সাফল্যের শীর্ষে পৌঁছাতে সাহায্য করে।
বর্তমানে ইংলিশ অলিম্পিয়াড অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশেই শুধু নয়, সারাবিশ্বে এই আন্তর্জাতিক ভাষার দক্ষতার উপর ক্যারিয়ারের সাফল্য নির্ভর করে। এই ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি সঠিকভাবে ইংরেজি শিখতে হলে এমন একটি পদ্ধতি রপ্ত করা দরকার যার দ্বারা Grammar-এর কঠিন বিষয়গুলোকে Structure বা Tips-এর সাহায্যে খুব সহজে আয়ত্তে আনা যায়। তাই এই বইয়ের বিভিন্ন অংশে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন এবং অলিম্পিয়াড প্রতিযোগিতায় সাফল্য অর্জনের প্রয়োজনীয় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যার দ্বারা ইংরেজির সমুদয় জরুরি Grammar নিজে হতেই বুঝতে পারা যাবে এবং ইংরেজিতে বাংলার মত হুবহু কথা বলতে কোনো অসুবিধা বা ভুল-ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে না।
এখানে সহজবোধ্য নিয়মের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য ব্যবহারিক শব্দাবলি অর্থসহ সন্নিবেশিত করা হয়েছে। যাতে তাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। ছাত্র-ছাত্রীদের এই টিপ্স অত্যন্ত ফলপ্রসূভাবে কাজে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সকলের সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
- নাম : ইংলিশ অলিম্পিয়াড
- লেখক: মোস্তাক আহমদ
- প্রকাশনী: : দি স্কাই পাবলিশার্স
- পৃষ্ঠা সংখ্যা : 160
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





