কুরআনী শব্দের তাফসীর
আল-কুরআনের প্রতিটি শব্দই অর্থবহ। তবে কিছু শব্দ আছে এমন, সাধারণ অনুবাদে তার প্রাথমিক অর্থ জানা গেলেও শব্দটির গভীরতা, অন্তর্নিহিত মর্ম এবং কুরআনে তার ব্যবহারের সূক্ষ্মতা সব সময় স্পষ্ট হয় না।
‘কুরআনি শব্দের তাফসির’ গ্রন্থটি কুরআনে ব্যবহৃত এমনই কিছু নির্বাচিত ও ব্যাখ্যাযোগ্য শব্দ নিয়ে রচিত। বইটিতে আলোচিত শব্দগুলোর শাব্দিক অর্থ, ভাষাগত বৈশিষ্ট্য, ভাবগত ব্যাপ্তি এবং কুরআনের বিভিন্ন স্থানে সেগুলোর ব্যবহার সহজ ভাষায় তুলে ধরা হয়েছে।
এসব আলোচনা একান্ত ব্যক্তিগত চিন্তার ভিত্তিতে নয়; বরং নির্ভরযোগ্য তাফসিরগ্রন্থ, আরবি অভিধান এবং প্রাচীন ও আধুনিক ভাষাবিদদের বক্তব্যের আলোকে সাজানো হয়েছে।
এটি কুরআনি শব্দের পূর্ণাঙ্গ অভিধান কিংবা কোনো তাফসিরগ্রন্থের বিকল্প নয়; বরং নির্বাচিত শব্দের পথ ধরে কুরআনের অর্থ ও সৌন্দর্যের সঙ্গে পাঠককে পরিচিত করার একটি বিনীত প্রয়াস। কুরআনপ্রেমী পাঠক, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বইটি উপকারী ও সহায়ক হবে ইনশাআল্লাহ।
- নাম : কুরআনী শব্দের তাফসীর
- লেখক: আবদুল্লাহ আল মাসউদ
- প্রকাশনী: : সন্দীপন প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 200
- ভাষা : bangla & arabic
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





