সহজে জীববিজ্ঞানের মৌলিক পাঠ
জীববিজ্ঞান মূলত বিজ্ঞান বিভাগের একটি পাঠ্যবিষয় হলেও এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব কেবল শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। মানবদেহ, পরিবেশ, খাদ্য, রোগপ্রতিরোধ, উদ্ভিদ ও প্রাণিজগৎ আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি স্তরেই জীববিজ্ঞানের প্রভাব বিদ্যমান। স্বাভাবিকভাবেই এ বিষয়টি নিয়ে সকল শ্রেণীর পাঠকের আগ্রহ ও কৌতূহল অপরিসীম। কিন্তু বাস্তবতা হলো জীববিজ্ঞানের মৌলিক ধারণাগুলো অনেক সময় ছড়ানো-ছিটানোভাবে বা অতিরিক্ত দীর্ঘ ও জটিল আলোচনায় উপস্থাপিত হওয়ায় পাঠকের মনে বিরক্তি কিংবা অনাগ্রহ জন্ম নেয়।
এই গ্রন্থটি রচনার মূল উদ্দেশ্য জীববিজ্ঞানের মৌলিক বিষয়গুলোকে সহজ, প্রাঞ্জল ও আকর্ষণীয় ভাষায় উপস্থাপন করা যাতে পাঠক স্বল্প সময়ে মূল ধারণাগুলো স্পষ্টভাবে বুঝতে পারেন। ভাষা রাখা হয়েছে সহজ ও সাবলীল, যাতে যেকোনো শ্রেণীর পাঠক স্বাচ্ছন্দ্যে পড়তে ও বুঝতে পারেন।
আমি বিশ্বাস করি, এই বইটি শিক্ষার্থী, সচেতন অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, চাকরি প্রত্যাশী, জীববিজ্ঞানে নিবন্ধন দিতে আগ্রহী ব্যক্তি এমনকি সাধারণ জ্ঞান বৃদ্ধিতে আগ্রহী সকল পাঠকের জন্যই উপকারী হবে। এটি শুধু পাঠ্য সহায়িকা নয়; বরং সংগ্রহে রাখার মতো একটি গ্রন্থ হিসেবেও পাঠকের কাজে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই বইটি পাঠ করে সম্মানিত পাঠকবৃন্দ যদি সামান্য উপকার অনুভব করেন, তবেই আমার শ্রম ও প্রচেষ্টা সার্থক হয়েছে বলে মনে করব। সকল পাঠকের সুস্বাস্থ্য, জ্ঞানসমৃদ্ধ ও সুন্দর জীবন কামনা করি।
- নাম : সহজে জীববিজ্ঞানের মৌলিক পাঠ
- লেখক: মোঃ আবুল কালাম আজাদ
- প্রকাশনী: : ইচ্ছাশক্তি প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 144
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





