Danishmand (দানিশমান্দ)

দানিশমান্দ

৳880.00
৳660.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 15th, September প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

ইতিহাসের ধুলো সরিয়ে যখন কোনো উপন্যাস একজন মহান দার্শনিকের অন্তর্জগতে আলো ফেলে, তখন তা আর নিছক গল্প থাকে না; হয়ে ওঠে আত্মা, জ্ঞান ও সত্যসন্ধানের এক অনন্য যাত্রা। ইমাম গাজালির জ্ঞানতৃষ্ণা, সংশয়, আত্মঅন্বেষণ এবং সত্যের পথে আত্মসমর্পণের অবিস্মরণীয় কাহিনি এই উপন্যাসে রূপ পেয়েছে গভীর সংবেদন ও শিল্পিত সংযমে।

মূল আরবি উপন্যাসটি ইতোমধ্যে বিশ্বসাহিত্যের অঙ্গনে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে; স্থান করে নিয়েছে ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন (IPAF) ২০২৫-এর শর্টলিস্টে। সেই উল্লেখযোগ্য রচনাকেই বাংলা ভাষায় সার্থক রূপ দিয়েছেন তরুণ কথাসাহিত্যিক বদরুদ্দীন রাব্বানী। তাঁর অনুবাদে মূল রচনার মর্ম অক্ষুণ্ণ থেকেছে, আর বাংলা ভাষা পেয়েছে এক স্বতন্ত্র সৌরভ।

আরবি সাহিত্যের গভীরতা ও বাংলা ভাষার অনুভবসমৃদ্ধ প্রকাশভঙ্গির মিলনে দানিশমান্দ হয়ে উঠেছে এক অভিনব সাহিত্যসেতু। দীর্ঘ প্রস্তুতি, আন্তরিক নিষ্ঠা ও গভীর ভালোবাসার ফসল হিসেবে আমরা দানিশমান্দ পাঠকের হাতে সমর্পণ করছি।

যারা জ্ঞান, আত্মসংগ্রাম ও দর্শনের আলোয় মানবজীবনের গভীরতর অর্থ অনুসন্ধান করেন, এই বইটি তাদের জন্য.

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন