রুমীর ডায়েরি
ভালোবাসা অনেকটা মকদ্দমার মতো শুদ্ধতার জন্য ব্যাকুল কাউকে দেখে আমি বিস্ময়াভিভূত হই যখন তার ঘষেমেজে চকচকে হবার কথা, তখন সে অভিযোগ করে অদক্ষ পরিচালনার। ভালোবাসা অনেকটা মকদ্দমার মতো: কঠোর ব্যবহার সহ্য করার নাম হলো সাক্ষ্য; যখন তোমার কোনো সাক্ষ্যপ্রমাণ থাকবে না, তুমি মামলায় হেরে যাবে। যখন বিচারক তোমার সাক্ষ্যপ্রমাণ দাবি করবে দুঃখ করো না;
সাপের গালে চুমো দাও যেন তুমি ধনরত্ন লাভকরতে পারো। ওই কঠোরতা তোমার জন্য নয়, তোমার ভেতরের ক্ষতিকর গুণাবলির জন্য। যখন কেউ একটি কার্পেটে বারবার আঘাত করে এই আঘাতগুলো কার্পেটে করে নয়, করে ওই কার্পেটের ভেতরের ধুলাবালুকে।
- নাম : রুমীর ডায়েরি
- লেখক: জোবায়ের আহমেদ
- প্রকাশনী: : সমকাল প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 65
- ভাষা : bangla
- ISBN : 9789842962936
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





