দারফুন
দারফুর, সুদানের এক বিস্তীর্ণ অঞ্চলের নাম। ইতিহাসের নীরব সাক্ষী। কিন্তু দারফুরের ইতিহাস আমাদের অনেকের কাছে অজানা, আর জানা থাকলেও খুব একটা পরিষ্কার নয়, ধোঁয়াশা। সোনা, পেট্রোল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য সত্ত্বেও সেখানের মানুষ খাদ্যহীন, নেই সুচিকিৎসা। কিন্তু কেন? পেট্রোল যায় কোথায়? এগুলোর কর্তৃত্ব কাদের হাতে?
br> শুরুতে এই সংঘাত ছিল অভ্যন্তরীণ সমস্যা, যা যেকোনো সমাজে ঘটতে পারে এবং তার সমাধানও করতে পারে। পরে অভ্যন্তরীণ কোন্দলে বিদেশি শক্তির হস্তক্ষেপের কারণে কোনো সমস্যা যে আরো বিকট আকার ধারণ করতে পারে—দারফুর সংঘাত তার বাস্তব উদাহরণ।
br> বিদেশি শক্তি সহ, জাতি সংঘের শান্তি রক্ষা মিশন বাস্তবেই কি শান্তি প্রতিষ্ঠা করতে এসেছিল, নাকি তাঁদের ভিন্ন উদ্দেশ্য ছিল? এমন অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে বইটিতে। লেখক চারটি অধ্যায়ে সুবিন্যস্তভাবে আলোচনা করেছেন।
- নাম : দারফুন
- প্রকাশনী: : অনুজ প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 300
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





