Bir Rashtro Nayok Ziaur Rahman (বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান)

বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান

প্রকাশনী:  কলি প্রকাশনী
৳999.00
৳849.00
15 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 28th, February প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

আজ থেকে ২০০ বছর পর আমাদের দেশের সেরা শাসকদের একটা তালিকা তৈরি হবে সেখানে ১০ জন সেরা শশাসকের নাম লেখা হবে। তার থেকে বাছাই করে তিনজনের নাম চূড়ান্ত করা হবে সর্বশেষ একজনকে শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হবে। সেই একজন হবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

বিগত দুই দশক ধরে আমরা সেই জিয়াউর রহমানকে নিয়ে একটি অনবদ্য গ্রন্থ রচনা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবশেষে গ্রন্থখানা এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। সে গ্রন্থের পরতে পরতে স্থান পেয়েছে তার শ্রেষ্ঠত্বের বর্ণনা।

আমার পরম সৌভাগ্য আমি দু দুবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বচক্ষে দেখেছি। তখন খুব ছোট। তার শাহাদাত বরণের পরদিন আমরা স্কুলে এসে তার মৃত্যু সংবাদ পাই। তখন আমি স্কুলে নির্বাচিত প্রচার সম্পাদক। স্কুলে আসতেই প্রধান শিক্ষকের নির্দেশে একটা উঁচু স্থানে দাঁড়িয়ে তার মৃত্যু সংবাদ ঘোষণা করি এবং কথা বলতে গিয়ে কেঁদে ফেলি।

ওই বছরই আমি প্রথম ঢাকায় আসি। সদরঘাটের ভাসমান হোটেলে ব্যাগ রেখে প্রথম জিয়াউর রহমানের কবরের কাছে যাই। পুরো এলাকা জুড়ে ধানক্ষেত। তখন জিয়াউর রহমানের মাজার মানে খোলা দিগন্তজোড়া ধানক্ষেতের মধ্যে একটি ছোট্ট কবর। কবরের চারপাশে চারখান কালো টিন। তখন অবশ্য ধান কেটে নেয়া হয়েছে। কিন্তু কবরের চারপাশে অসংখ্য মানুষের পায়ের ছাপ আমি সারাদিন কবরের পাশে থেকে সন্ধ্যায় ফের বুড়িগঙ্গার ভাসমান হোটেলে গিয়ে উঠি স্থানীয় সরকার বিভাগে চাকরি হওয়ার পর বগুড়ার আরডিএতে আমার সাত দিনের প্রশিক্ষণ ছিল। আমি তার ৬দিনই বিকেলে বাগবাড়ি জিয়াউর রহমানের দাদীর বাড়িতে গিয়ে বসে হিলাম এই হল আমার ভালোবাসার গল্প।

হাজার বছর পরও মানুষ বলবে আমাদের একজন নেতা ছিলেন। তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখানেই বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের শ্রেষ্টত্ব।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন