পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা (রয়েল)
ভূমিকা
সকল প্রশংসা সারা জাহানের রব আল্লাহ তা’আলার জন্য, যিনি তাঁর বান্দার উপর নামায ফরজ করেছেন এবং নামায আদায় ও কায়েমের নির্দেশ দিয়েছেন। যিনি নামাযকে ঈমান ও কুফরের মধ্যকার প্রার্থক্য সাব্যস্ত করেছেন এবং অশ্লীল ও মন্দকর্ম থেকে বিরতকারী বানিয়েছেন।
লক্ষকোটী দুরূদ ও সালাম আখেরী নবী হযরত মুহাম্মদ (ছ:) এর উপর যাঁকে উদ্দেশ্য করে আল্লাহ তা’আলা এরশাদ করেছেন, ‘ আর আপনার প্রতি কোরআন নাযীল করেছি যাতে আপনি মানুষের প্রতি যা নাযীল হয়েছে তা সুস্পষ্টভাবে বর্ণনা করতে পারেন। । (সূরা নাহল-৪৪)।
অত্র আয়াতে নবী করীম (ছ:) এর উপর যে দায়িত্ব অর্পনের কথা বর্ণিত হয়েছে তা তিনি যথাযথভাবে পালন করেছেন। তাঁকে অর্পিত দায়িত্বসমূহের মধ্যে নামায অন্যতম, যা তিনি স্বীয় কথা ও কর্মের মাধ্যমে যথাযথভাবে বর্ণনা করেছেন। এমনকি তিনি একদিন নামায আদায় করে দেখিয়ে সাহাবায়ে কেরামদের বলেন, আমি তোমাদেরকে নামায পড়ে দেখানো উদ্দেশ্য হল, যেন তোমরা আমার অনুকরণে নামায আদায় করতে পার। (বুখারী মুসলিম)
- নাম : পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা (রয়েল)
- লেখক: মাওলানা আজিজুল হক
- লেখক: হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.
- সম্পাদনা: মাওলানা আজিজুল হক
- প্রকাশনী: : মীনা বুক হাউজ
- পৃষ্ঠা সংখ্যা : 512
- ভাষা : bangla
- ISBN : 9848360360
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ (8) : 2016





