আবার বৃষ্টি নামুক
শ্রাবণ মাসের কোনো এক বিকেলে, যখন আকাশ কালো করে বৃষ্টি নামে, তখন কি খুব একা লাগে? মনে হয়, এই বৃষ্টির ফোঁটাগুলো আসলে কোনো অভিমানিনীর চোখের জল? মানুষের জীবন বড়ই অদ্ভুত। কেউ কেউ জোনাকি পোকার মতো আলো ছড়াতে চায়, অথচ জানে না তাদের আয়ু খুব অল্প। মীরা নামের মেয়েটিও জানত না। সে শুধু চেয়েছিল এক ভবঘুরে সুপারম্যানের হাত ধরে বৃষ্টিতে ভিজতে। চেয়েছিল কাচের বয়ামে জোছনা আটকে রাখতে। কিন্তু ভাগ্য মানুষকে নিয়ে পাশা খেলে। পনেরো বছর আগের এক ভুলে যাওয়া পাপ ফিরে আসে অভিশাপ হয়ে।
ভালোবাসার ঘর ভাঙে, স্বপ্নগুলো ভেসে যায় দীর্ঘশ্বাসে। বৃষ্টি নামুক। আজ আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামুক। সেই বৃষ্টিতে ধুয়ে যাক পৃথিবীর সব ভুল বিচার।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





