বয়ানুল কুরআন ১ম খণ্ড সূরা ফাতেহা-সূরা বাকারা
অনুবাদক:
মাওলানা ইসমাঈল বরিশালী
প্রকাশনী:
রাহনুমা প্রকাশনী
বিষয় :
আল কুরআনের তরজমা ও তাফসীর
৳1,000.00
৳500.00
50 % ছাড়
বাংলাদেশে বাংলা ভাষায় বয়ানুল কুরআনের অনুবাদ এর আগেও হয়েছে। তবুও মাওলানা ইসমাঈল বরিশালী কেন আবার এই তাফসীরগ্রন্থের বঙ্গানুবাদ করলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে নতুন অনুবাদের কৈফিয়তে লিখেছেন, নিকট অতীতে (প্রায় এক শ বছর পূর্বে) হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) প্রণীত তাফসীরে বয়ানুল কুরআনে অন্তর্ভুক্ত তাফসীরের বিষয়সমূহ ও হৃদয়গ্রাহী উপস্থাপন শৈলীর কারণে এ তাফসীরগ্রন্থটি শতাব্দীজুড়ে সমানভাবে প্রচলিত ও সমাদৃত। চলমান পাঠ-রুচি ও চাহিদা জরিপের আলোকে সাবলীল ভাষায় এবং মূল গ্রন্থে বিদ্যমান সকল বিষয়ের আনুপূর্বিক অনুবাদ উপস্থাপন সংগত মনে করা হয়েছে।
তাফসীরগ্রন্থ বয়ানুল কুরআনের প্রথম খণ্ড এটি। এ খণ্ডে যেসব বিষয় স্থান লাভ করেছেন, তা হলো— ১. আশরাফ আলী থানভীর (রহ.) সংক্ষিপ্ত জীবনী। ২. অনুবাদক পরিচিতি। ৩. অনুবাদকের জবানবন্দি। ৪. তাফসীরে বয়ানুল কুরআনের খুতবা। ৫. কতিপয় প্রতিপালনীয় বিষয়, যেগুলোর প্রতি এ তাফসীরে লক্ষ রাখা হবে। ৬. মাসাইলুস সুলুকের তরজমার ভূমিকা। ৭. মূল মাসাইলুস সুলুকের ভূমিকা। ৮. সুরা ফাতেহা ও তাফসীর। ৯. মাসাইলুস সুলুক সুরা ফাতেহা-সংশ্লিষ্ট। ১০. সুরা বাকারা ও তাফসীর। ১১. দ্বিতীয় পারা। ১২. তৃতীয় পারা। ১৩. আকাশ সৃষ্টিতে মানবজাতির কল্যাণ। ১৪. সুরা ফাতেহা ও সুরা বাকারা সংশ্লিষ্ট উজুহুল মাছানী : বিভিন্ন কিরআতের বিবরণ।
- নাম : বয়ানুল কুরআন ১ম খণ্ড
- লেখক: হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.
- অনুবাদক: মাওলানা ইসমাঈল বরিশালী
- প্রকাশনী: : রাহনুমা প্রকাশনী
- ভাষা : bangla & arabic
- বান্ডিং : hard cover
- পৃষ্ঠা সংখ্যা : 607
- ISBN : 9789849111962
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





