অনুপ্রবেশ
অনুপ্রবেশ দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর সুসম্পর্ক এক পবিত্র বন্ধন। সমস্যা জর্জরিত জীবনের নানা চড়াই-উতরাই, ঘাত প্রতিঘাতে সিসাঢালা প্রাচীরের মতো নিজেদের রক্ষা করে এই অটুট পাথর। জীবনযুদ্ধে নিরন্তর ছুটে চলা ক্লান্ত-শ্রান্ত স্বামীর মনে প্রশান্তির পরশ যোগায় এই বাঁধন। সংসারের উত্তাল সমুদ্রে হাবুডুবু খাওয়া স্ত্রীর জন্য হয়ে ওঠে এক নিরাপদ আশ্রয়।
কিন্তু কখনো কুচরিত্রের দমকা হাওয়া, কুচক্রী মহলের কানপড়া বা তৃতীয় পক্ষের প্ররোচনায় নিমিষেই ধসে পড়ে এই পবিত্র সম্পর্কের দেয়াল। মুহূর্তেই ভেঙে খানখান হয়ে যায় দীর্ঘদিনের সাজানো সংসার। স্বার্থ, অবিশ্বাস আর খেয়ানতের নিচে চাপা পড়ে সুখ-দুঃখ, কান্না-হাসির হাজারো স্মৃতি। শুরু হয় অনিশ্চিত জীবনের এক মহাকাব্য। কিন্তু দিনশেষে স্বামী হারায় স্ত্রী, আর স্ত্রী হারায় জীবনসঙ্গী। নিষ্পাপ কোমলমতি শিশুদের জীবনে নেমে আসে অমানিশার আঁধার।
ঘটনার ঘটকেরা দূর থেকে মিটিমিটি হাসে। ক্ষণিকের ক্রোধ, জেদ আর হিংসার আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয় একটি ইতিহাস।
- নাম : অনুপ্রবেশ
- লেখক: মারিয়া মিম
- প্রকাশনী: : সিয়ান পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 69
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- ISBN : 978-984-3921-34-5
- প্রথম প্রকাশ: 2026





