Agatha Christie Samagra 18 (আগাথা ক্রিস্টি সমগ্র ১৮)

আগাথা ক্রিস্টি সমগ্র ১৮

৳760.00
৳646.00
15 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 28th, February প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

মিস্টেরিয়াস মি. কুইন: থার্টি-ফার্স্ট নাইটের পার্টি জমে উঠেছে। কিন্তু ঘড়ির কাঁটা বারোটার ঘর ছোঁয়ার আগেই মিস্টার স্যাটার্থওয়েট বুঝতে পারলেন—আসল নাটক এখনো বাকি। মানুষের চরিত্র বুঝতে ওর জুরি নেই, অভিজ্ঞ চোখ বলছে: পর্দার আড়ালে কোনো এক রহস্য দানা বাঁধছে। ঠিক  তখনই দরজায় টোকা পড়ল এক রহস্যময় আগন্তুকের। কে এই মিস্টার কুইন? লোকটা যেন স্রেফ আলোর কারসাজি, এই আছে তো এই নেই। তার উপস্থিতি মানেই বড়ো কোনো ঘটনার পূর্বাভাস কখনো সেটা আশীর্বাদ হয়ে আসে, আবার কখনো ডেকে আনে চরম বিপদ!

অ্যাট বার্ট্রামস হোটেল: লন্ডনের পুরনো আমলের হোটেলটার আভিজাত্য আর জাঁকজমক দেখে বোঝার উপায় নেই ভেতরে কী ঘুণ ধরেছে। মিস মার্পল ছুটি কাটাতে এসে বার্ট্রাম হোটেলে যা খুঁজছিলেন তার সবই পেলেন ঐতিহ্যবাহী সাজসজ্জা আর নিখুঁত সেবা। কিন্তু ঝকঝকে পালিশ করা সেই 

আভিজাত্যের আড়ালে তিনি টের পেলেন বিপদের এক অশুভ ইঙ্গিত। একজন খ্যাপাটে অতিথি ভুল দিনে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হতেই শুরু হয়ে গেল হাড়হিম করা সব ঘটনা। মিস মার্পলও কি আন্দাজ করতে পেরেছিলেন, এর শেষ হবে এক বীভৎস খুনের মধ্য দিয়ে?

এরকুল পোয়ারো’জ ক্রিসমাস: বড়োদিনের আগের রাত। লি পরিবারের আনন্দ-উৎসব মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল ওপর তলায় আসবাবপত্র ভাঙার বিকট শব্দে। পরক্ষণেই ভেসে এলো কলিজা কাঁপানো এক আর্তনাদ। ঘরে গিয়ে দেখা গেল, মেঝেতে রক্তের পুকুরে পড়ে আছেন নিষ্ঠুর বুড়ো  সিমিয়োন লি, তার গলা কাটা। তদন্তে নামলেন এরকুল পোয়ারো। কিন্তু সেখানে শোকের কোনো চিহ্ন নেই, বরং ছড়িয়ে আছে পারস্পরিক সন্দেহের বিষবাষ্প। দেখা গেল, পরিবারের প্রত্যেকেরই বুড়োকে ঘৃণা করার মতো যথেষ্ট কারণ ছিল। খুনি কি তবে ঘরেরই কেউ? শুরু হলো পোয়ারোর  মগজের খেলা।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন