The Crimson Desire (দ্যা ক্রিমসন ডিজায়ার)

দ্যা ক্রিমসন ডিজায়ার

৳500.00
৳375.00
25 % ছাড়
সাপ্লায়ার জানিয়েছেন এই পণ্যটি 15th, February প্রকাশিত হতে পারে। প্রকাশিত হওয়ার সাথে সাথে পণ্যটি পেতে আগেই অর্ডার করে রাখুন ।

মেনশনে পৌঁছে আরহাম, পরনের জ্যাকেট এবং শার্ট খুলে কিচেন কাউন্টারে রাখে। এরপর কিচেনের বেসিন থেকে হাত ধুতে শুরু করে। পানির স্রোতে শুকিয়ে ওঠা জমাট রক্ত আলগা হয়ে ভেসে যেতে লাগে।

আরহাম আধারেই নিজের কাজ করছিল। হঠাৎ করেই লাইট জ্বলে ওঠে। আরহাম ফিরে তাকায় পেছনে। হৃদি দাঁড়িয়ে আছে, ছোট ছোট চোখ করে।

আরহাম পাশ থেকে হ্যান্ড টাওয়াল নিয়ে মুখ-হাত মুছে নেয়।

ওর বুকের ভেতর ধকধক করছে। এই দৃশ্য হৃদি এখনই দেখলে যে চলবে না।

তবে আরহামকে অবাক করে দিয়ে হৃদি বলে,

"হাসব্যান্ড।"

আরহাম এগিয়ে যায় হৃদির কাছে,

"হ্যাঁ?"

"খিদে পেয়েছে।"

আরহাম হেসে ফেলে। হৃদির কপালে ওষ্ঠ ছোঁয়ায়।

"ঠান্ডা অনেক। চলো, রুমে চলো। আমি নুডলস নিয়ে আসছি।"

"না, আমি আপনার সাথে থাকব।"

হৃদি আরহামকে দু’হাতে জড়িয়ে ধরে।

"আপনি এত ঠান্ডা কেন? এতক্ষণ অনেক গরম ছিলেন। কিন্তু হঠাৎ করে উঠে দেখি আপনি নেই। কোথায় চলে গিয়েছিলেন?"

আরহাম ডান হাতে হৃদিকে জড়িয়ে বাম হাত দিয়ে তার ডেনিম জ্যাকেট এবং শার্টটা নিচে ফেলে দেয়।

এরপর হৃদিকে তুলে কাউন্টারে বসায়।

"আমি জাস্ট পানির খোঁজে এসেছিলাম।"

হৃদি তখনো ঘুমে ঢুলছে। আর এইসব কাণ্ড হয়তো সে ঘুমের ঘোরেই করছে।

আরহাম আরও কিছু বলবে তার আগেই হৃদি নিস্তেজ হয়ে গেছে। আরহাম হৃদিকে দেখে,

ঘুমিয়ে গেছে হৃদি।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন