ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল

পর্দার বিধান

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳274

৳ 38028% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 106

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পূর্বকথা

দেওবন্দ থেকে প্রকাশিত ‘আল-আনসার’ পত্রিকার সম্মানিত সম্পাদক সাহেব মহিলাদের প্রচলিত পর্দা সম্পর্কে একটি প্রশ্নপত্র তৈরি করে হযরত হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী দা.বা. এর খেদমেত পাঠিয়েছিলেন। উদ্দেশ্য, এ ব্যাপারে শরঈ বিধান জানা। হযরত এর অত্যন্ত সারগর্ভ ও দলিলনির্ভর পরিপূর্ণ একটি উত্তর লিখে পাঠিয়ে দিয়েছিলেন। যা ২৪ জুন ১৯২৮ সালের ‘আল-আনসার’ পত্রিকা ছেপেছিল। উত্তরটি দেখে কতিপয় দ্বিনদার ভাইয়ের অন্তরে আকাক্সক্ষা জাগে, এর একটি সহজ ব্যাখ্যা করা হোক। কারণ দ্বিন এবং উলূমে দ্বিন থেকে সর্বসাধারণের নির্লিপ্ততা এ পরিমাণ বেড়ে গিয়েছে যে, এখন দ্বিনী প্রবন্ধ-নিবন্ধ অনুধাবন করা মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই হযরত তাদের এই দরখাস্ত গ্রহণ করতঃ শ্রদ্ধেয় ভাই মৌলভী যাফর আহমদ (উসমানি) সাহেবকে এর সরল ব্যাখ্যা করার অনুমতি দেন।

আমার মুহতারাম ভাই অত্যন্ত সুন্দরভাবে এর সহজ-সরল ব্যাখ্যা তৈরি করেন। পাশাপাশি মূল উত্তরাংশে হযরত নিজেও কয়েকটি জায়গায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় বৃদ্ধি করেছেন। সেই সাথে ‘পরিশিষ্ট’ ও ‘সংযোজন’ শিরোনামে দুটি লেখাও যুক্ত করে দিয়েছেন।

অতএব, এখানে প্রথমে আল-আনসারের সম্পাদক সাহেবের প্রশ্নসমূহ, তারপর উত্তর ও তার ব্যাখ্যা পেশ করা হবে। আশা করি, এতটুকুতে সত্যসন্ধানীরা পরিতৃপ্তি হয়ে যাবে। তবে যারা পূর্ব থেকে বিশেষ চিন্তা-ভাবনা মনের মধ্যে বসিয়ে নিয়েছে, ধর্ম থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করে নির্লজ্জ হয়ে গিয়েছে; তাদের জন্য এরকম হাজার বই-পুস্তকও যথেষ্ট নয়!

সুতরাং সম্মানিত পাঠক-পাঠিকাগণের নিকট আমাদের দাবি, পুরো প্রবন্ধটিকে ইনসাফের দৃষ্টিতে মনোযোগ দিয়ে পড়বেন। আর পর্দা, যা নারীজাতির গৌরব ও তাদের সতীত্বের রক্ষক; এতে অবহেলা করে নিজের দুনিয়া ও আখেরাত নষ্ট করবেন না! -আহকার মুদীর

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম পর্দার বিধান
ইংরেজি নাম pordar bidhan
লেখক হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ., শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
প্রকাশনী অতিক্রম
বিষয় ইসলামী বিধি বিধান ও মাসয়ালা-মাসায়েল
আইএসবিএন 9789848873995
পৃষ্ঠা সংখ্যা ১৪১
ভাষা বাংলা ও আরবি
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৪
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

লেখক সম্পর্কে

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

​ আশরাফ আলী থানভী (জন্ম: আগস্ট ১৯, ১৮৬৩ - মৃত্যু: জুলাই ৪, ১৯৪৫) (উর্দু: اشرف علی تھانوی) ছিলেন একজন দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব। তিনি ভারতের থানাভবনের নিবাসী হওয়ার কারণে তাঁর নামের শেষে "থানভী" যোগ করা হয়। ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তাঁর কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাওউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি "হাকীমুল উম্মত" (উম্মাহর আত্মিক চিকি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 274

৳ 38028% ছাড়