জাহান্নামের কিসসা
ডার্ক ওয়েব। এমন এক অন্ধকার জগতের নাম, যেখানে পা রাখলে বেরিয়ে আসে মানুষের জঘন্যতম, ঘৃণ্যতম চেহারা। ডার্ক ওয়েবের জঘন্যতম অপরাধ- চাইয্য অ্যাবিউজ বাচ্চাদের উপরে যৌন নিগ্রহ কিন্তু সেই অপরাধকেও ছাপিয়ে যায় আর এক ধরনের
অপরাধ ইনফ্যান্ট অ্যাবিউজ যেখানে সদ্যোজাত শিশু থেকে শুরু করে দু'-তিন বছরের শিশুর উপরে চলে ভয়ঙ্কর অত্যাচার। আর কিছু গোপন সাইটে দেখানো হয় তার ভিডিয়ো থেকে লাইভ স্ট্রিম। যে সব সাইটের সদস্যসংখ্যা লাখ লাখ। ২০২০।
এফবিআইয়ের সাইওয়াচ ডিভিশনের অফিসাররা হদিশ পেল ডার্ক ওয়েনের এক ভয়ঙ্কর সাইটের। যেখানে দেখানো হচ্ছে শিশু নিগ্রহ আর শিশু হত্যা। কিন্তু ডার্ক ওয়েবের আড়ালে লুকিয়ে থাকা এই সাইটের সন্ধান পাওয়া যাবে কী করে? শুরু হল
এফবিআইয়ের সবচেয়ে বড় ম্যান হান্ট ২০২২। কুলু। ছবির মতো পাহাড়ি শহরের বুকে পাওয়া গেল দুই শিশুর মৃতদেহ। যাদের যৌনাঙ্গ ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছে। সিবিআইয়ের হাতে কেস যাওয়ার পরে তদন্তে ইন্সপেক্টর চিত্রা রাঠোর। আর পা রাখল
এমন এক জগতে যা নরকের চেয়েও ভয়ঙ্কর পারবে কি চিত্রা ভয়ঙ্কর এক অপরাধ চক্রকে সামনে আনতে? কী হবে এফবিআইয়ের মিশনের? দুই ঘটনার মধ্যে যোগসুত্রই বা কী? 'জাহান্নামের কিসসা' আপনাকে নিয়ে যাবে এক ভরাল নরকে। এই নরক কল্পনার নয়, এই নরক ঘোর বাস্তব!
- নাম : জাহান্নামের কিসসা
- লেখক: কৌশিক দাশ
- প্রকাশনী: : আফসার ব্রাদার্স
- পৃষ্ঠা সংখ্যা : 336
- ভাষা : bangla
- ISBN : 9789843981516
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





