সমকালীন উপন্যাস

আকাশ বাড়িয়ে দাও

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳85

৳ 10015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 15

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"আকাশ বাড়িয়ে দাও"বইটির প্রথমের কিছু অংশ: আমিনের ঘরটা বেশ বড়। সামনে পিছনে বারান্দা, তার চারদিকে খােলা ছাদ। ছাদে ওঠার সিঁড়ির দরজাটা বন্ধ করে দিলে গােটা পৃথিবী থেকে এ ঘরটি আলাদা হয়ে যায়। আমিনের আব্বা দোতলাটি শেষ করে ভাড়া দেবেন ঠিক করেছিলেন। দেশ স্বাধীন হবার পর হঠাৎ করে বাজার থেকে সিমেন্ট উধাও হয়ে যাওয়ায় আর সেটি করতে পারছেন না।

কাজেই সমস্ত দোতলায় আমিনের একমাত্র ঘরটা সব সময় খােলামেলা। এখানে সব সময় বাতাসের হুটোপুটি, এটি সব সময় নির্জন। | এখন রাত গভীর হয়ে এসেছে-জ্যোৎস্নার ফুটফুটে আলােতে চারদিক আলােকিত। আমিনের ঘরের ভারী পর্দা টেনে দেওয়া, তাই ভিতরে অন্ধকার গুড়ি মেরে আছে। আমিনের চওড়া বিছানায় পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে বাবুল, হাতে কাঁচের গ্লাসে দেশী মদ। ঝাঁঝালাে কটু গন্ধে ঘরে টেকা দায়। নিরীহ মদের বােতলটিতে ছিপি লাগানাে—টেবিলের উপর রাখা। আমিন ইজি চেয়ারে হেলান দিয়ে পা তুলে দিয়েছে টেবিলে, বইয়ের ওপর।

তার হাতের সিগারেটে লম্বা ছাই জমেছে। সিগারেটের ধোঁয়া বের হবার পথ না পেয়ে ঘরের ভিতরেই পাক খেয়ে বেড়াচ্ছে। বাবুল হাতের গ্লাসটা খালি করার পর আমিন বলল, আর খাবেন না বাবুল ভাই। বাবুল একটু হেসে পরিষ্কার গলায় বলল, কেন? বাংলা মদ ভারি খারাপ-বমি করে কূল পাবেন না। আমার অভ্যাস আছে, বাংলা বিহারী সব খেতে পারি। হখেতে আর কি, সবাই পারে। পরে দেখবেন, মনে হবে, শরীর, জামাকাপড়, হাত-পা থেকে গন্ধ বের হচ্ছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আকাশ বাড়িয়ে দাও
ইংরেজি নাম Akash Bariea Dao
লেখক মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশনী জ্ঞানকোষ প্রকাশনী
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9847027700442
পৃষ্ঠা সংখ্যা ৭২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
সংস্করণ ২০১৬ সাল
মুহম্মদ জাফর ইকবাল

লেখক সম্পর্কে

মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা ক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 85

৳ 10015% ছাড়