ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১২টি পাতা পড়ে দেখুন
কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত জখম পেশাগত ব্যাধি ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কর্মক্ষেত্রে একটি দুর্ঘটনা বা পেশাগত ব্যাধি শুধু একজন কর্মীর নয়—একটি পরিবারের স্বপ্ন, নিরাপত্তা ও ভবিষ্যতের ওপর গভীর আঘাত হানে। শিল্পোন্নয়নের এই সময়ে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যেমন নৈতিক দায়িত্ব, তেমনি আইনগত
বাধ্যবাধকতা। দুর্ঘটনার পর যথাযথ চিকিৎসা, ন্যায্য ক্ষতিপূরণ ও কার্যকর পুনর্বাসন নিশ্চিত করা মানবিক ও আইনি—উভয় দিক থেকেই অপরিহার্য। এই গ্রন্থে কর্মক্ষেত্রে সংঘটিত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর আইন ও বিধি অনুযায়ী মালিকের করণীয়,
আহত কর্মীর চিকিৎসা ব্যবস্থা, আংশিক বা সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ধারণের পদ্ধতি এবং মৃত্যুজনিত ক্ষতিপূরণের বিধান সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃতি ও মাত্রা বিবেচনায় কর্মীর প্রাপ্য ক্ষতিপূরণ কীভাবে নির্ধারিত হবে—
তার বাস্তবসম্মত ও সহজবোধ্য ব্যাখ্যা এখানে উপস্থাপিত হয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ না পেলে অভিযোগ দাখিল, শ্রম আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া এবং ক্ষতিপূরণের সাথে সংশ্লিষ্ট অন্যান্য আইনগত সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনভিত্তিক
অথচ মানবিক দৃষ্টিভঙ্গিতে রচিত এ গ্রন্থটি মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলের জন্য একটি প্রয়োজনীয় সহায়ক হিসেবে বিবেচিত হবে।
বইয়ের তথ্য
| নাম | কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত জখম পেশাগত ব্যাধি ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ |
|---|---|
| ইংরেজি নাম | Kormokhetre Durghotonajonito Jokhom Peshagoto Byadhi O Mrittyujonito Khotipuron |
| লেখক | মুহাম্মাদ মাহবুবুল হাসান |
| প্রকাশনী | অপেরা পাবলিকেশন |
| বিষয় | আইন ও আদালত |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৬ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!