ভোজবাজি ভেলকি
ছড়া মানেই ছন্দের দোলা। দোলনায় দোল খাওয়ার দোলা। নৌকায় শুয়ে-বসে স্রোতের দোলা। রেলগাড়ির কু ঝিক ঝিক দোলা। ছড়ার বক্তব্য বোঝার আগেই যদি সেই দোলা পাঠকের মনে ছন্দ তোলে তাহলে সেই ছড়া সার্থক। ‘ভোজবাজি ভেলকি’ বইয়ের ছড়াগুলো সেই হিসাবে সার্থক। সব বয়সের মানুষের ভেতরেই একজন শিশু বাস করে। সেই শিশুটিকে বাইরে টেনে আনে ছড়া। শিশুর আনন্দ অকৃত্রিম। ছড়াপাঠে সেই অকৃত্রিম আনন্দ যখন বড়রাও পান, তখন ছড়া হয়ে ওঠে অনেক বেশি সার্থক। তেমন কিছু ছড়া এই বইতে রয়েছে।
বাংলাসাহিত্যের আদি মাধ্যম ছড়া। লিখিত হবার অনেক আগেই মুখে মুখে ছড়ার সৃষ্টি, মুখে মুখে ছড়িয়ে পড়া। কত শত বছর আগে মুখে মুখে সৃষ্টি হওয়া ছড়াগুলো এখনও শিশুদের মুখে মুখে উচ্চারিত হয়। সেই ধারাবাহিকতায় ‘ভোজবাজি ভেলকি’ও জায়গা করে নিকÑ সেটাই কামনা করি।
জাকির তালুকদার
ফেব্রুয়ারি ২০২৩

- নাম : ভোজবাজি ভেলকি
- লেখক: সুমন শামস
- প্রকাশনী: : দেশ পাবলিকেশনস
- পৃষ্ঠা সংখ্যা : 40
- ভাষা : bangla
- ISBN : 9789849742586
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন