শান্তি হ্যাকস
ভালো লাগে না"
আজকাল এই কথাটা যেন আমাদের সবার জীবনের প্রতিচ্ছবি। মন অশান্ত, শরীর ক্লান্ত, চারপাশ জর্জরিত উদ্বেগ, প্যারা আর অস্থিরতায়। ঘুম আসে না, ঘুম আনতে হয় ওষুধে। প্রেমে ব্যর্থতা, দাম্পত্যে তিক্ততা, পরিবারে অশান্তি, বন্ধুত্বে প্রতারণা, কষ্ট, দুঃখ, হতাশা, দারিদ্র্য, বেকারত্ব। আর তার সঙ্গে সমাজ-রাজনীতির জঞ্জাল-সব মিলে জীবন যেন এক গভীর হতাশার কুয়ো।
এই বই শুরু হয়েছিল এমনই এক নিঃসঙ্গ রাতের প্রান্তে দাঁড়িয়ে -যখন মনে প্রশ্ন এসেছিল, "শাস্তি তুমি কোথায়?"
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই খুলে গেছে নতুন এক দরজা। কখনো ছন্দের ভাষায়, কখনো কবিতার সুরে, কখনো চিন্তার গভীরে দেখা পেয়েছি নিজেকে। আর নিজের ভেতরেই খুঁজে পেয়েছি শান্তির রোডম্যাপ।
এই বই তারই দলিল- 'শান্তি হ্যাকস', এক অভ্যন্তরীণ সফরের নির্দেশনা, আত্মার সফরে পৌঁছানোর কৌশল।
এখানে নেই বড় বড় তত্ত্ব, বরং বাস্তব অনুভব, হৃদয়ের ব্যথা থেকে উঠে আসা ছোট ছোট জ্ঞানের আলো- যা তোমাকেও পথ দেখাবে তোমার শান্তির পথে।
- নাম : শান্তি হ্যাকস
- লেখক: প্রকৌশলী জাহিদুল ইসলাম
- প্রকাশনী: : উত্তরণ
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





