দ্য কোল্ড সান
পাঁচশো বছর পর পুনরায় ফিরে এসেছে সেই অভিশপ্ত তিথি। মহাজাগতিক প্রান্তরে জেগে উঠেছে আদিম মহাকাল দশা। গ্রহ-নক্ষত্ররা কক্ষপথচ্যুত হয়ে বাজিয়ে চলেছে মহাযুদ্ধের সংকেত। শ্রেষ্ঠত্বের আদিম নেশায় মত্ত অতিপ্রাকৃত শক্তিরা যখন ধ্বংসযজ্ঞে পাগলপ্রায় তখন শয়তানের আক্রমণে
অ্যাঞ্জেলরাও মধ্যস্থতার পথ হারিয়ে লিপ্ত হয়ে পড়েছে মহাসংঘর্ষে! তবে কি এই মহাযুদ্ধ রূপ নিতে চলেছে মহাপ্রলয়ে? কে রুখবে এই মহাবিনাশ? সৃষ্টিকে বাঁচাতে তবে কি স্বয়ং ঈশ্বরকেই নামতে হবে রণক্ষেত্রে? নাকি সমস্ত শক্তির দন্ত চূর্ণ করে এক চিরন্তন সংহারের ঘোষণা নিয়ে বিশ্বব্রহ্মাণ্ডের
বুকে উদয় হবে দ্য কোল্ড সান? একদিকে আজন্মলালিত প্রেম, অন্যদিকে নিয়তির অলঙ্ঘনীয় কর্তব্য- এই দুই মেরুর মাঝে দাঁড়ানো নিভৃতার সামনে যখন তার অস্তিত্বের প্রকৃত সত্য উন্মোচিত হবে তখন কী সিদ্ধান্ত নেবে সে? নির্ভান কি মেনে নেবে, প্রেম মানেই ত্যাগ? ভালোবাসা আর
ক্ষমতার দ্বৈত দ্বন্দ্বে দীর্ণ শামীরের পরিণতি কী হবে? অনুশোচনা নাকি চরম ধ্বংস? যে সূর্য জীবনের আলো ছড়ায় সেই সূর্যই যদি শীতল হয়ে ঢেকে দেয় সব জ্যোতি, আশ্রয় না দিয়ে দাবি করে ত্যাগ, তবে কি ভালোবাসা থামাতে পারবে সৃষ্টির এমন চূড়ান্ত ধ্বংস? নাকি নিজেকেই বিলীন করবে
ইতিহাসের অতলে? নিমগ্ন দুপুরের জনপ্রিয় ইউনিভার্স দ্য ব্ল্যাক মুন ট্রিলজির তৃতীয় ও শেষ খণ্ড দ্য কোল্ড সান-এর বরফশীতল অন্ধকারে আপনাদের স্বাগত, যেখানে শেষ মানেই সমাপ্তি নয়, শেষ মানেই অমরত্বের প্রারম্ভ!
- নাম : দ্য কোল্ড সান
- লেখক: নিমগ্ন দুপুর
- প্রকাশনী: : পাঞ্জেরী পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 160
- ভাষা : bangla
- ISBN : 9789842952166
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





