Amra Shobai Hadi Hobo (আমরা সবাই হাদি হবো)

আমরা সবাই হাদি হবো

৳250.00
৳200.00
20 % ছাড়

"আমরা সবাই হাদী হবো" যৌথ স্মারক গ্রন্থটি মূলত শহীদ ওসমান হাদির অবিস্মরণীয় আত্মত্যাগ ও আন্দোলনকে উপজীব্য করে লেখা। এই যৌথগ্রন্থে স্থান পেয়েছে তরুণ প্রজন্মের একঝাঁক উদীয়মান লেখকদের মানোত্তীর্ণ প্রবন্ধ-নিবন্ধ ও অসংখ্য কবিতা। এতে উঠে এসেছে বীর শহীদ শরিফ উসমান হাদীর জীবন-দর্শন ও বিপ্লবী চেতনার মহাবানী। তার ভারত আধিপত্যবাদ-বিরোধী আন্দোলনের তেজস্বী উদ্দীপনা। এই বইয়ের প্রতিটি পরতে পরতে আছে একজন মহাবীরের প্রতি আমাদের অনুরাগ ভালবাসার নিঃস্বার্থ প্রমান। আছে যুগে যুগে হাদীদের শহীদ হওয়ার প্রকৃত কারণ ও উত্তরণ। তার তিরোধান আমাদের হৃদয়ে দিয়ে যায় অবিরাম রক্তক্ষরণ। হাদীরা কখনো মরে না। মরে গিয়েও বেঁচে থাকে যুগ যুগান্তরে। শহীদ উসমান হাদীর ইনসাফ ও আজাদীর বলিষ্ঠ কন্ঠস্বর, বিপ্লবী চেতনা প্রতিটি মানবিক হৃদয়ে জাগিয়ে তোলে অধিকার আদায়ের অনাবিল অনুরাগ-অর্চন। কোটি কোটি অন্তরে প্রজ্জ্বলিত করে ইনসাফের বিদ্রোহী মশাল। তার সত্য ন্যায়নিষ্ঠ প্রতিবাদী মনোভাব ও আজাদী চেতনার হেমন্তী হিল্লোলে কম্পিত হয় অন্তরের অরন্য-গহন। যেনো ধূসর আকাশঢাকা দিনের অন্তরালয়ে জাগ্রত স্বপ্নের নীরব স্রোত বেয়ে চলেছে অনন্তকাল। হাদীকে ঘিরে বেঁচে থাক আমাদের জীবনের জলসাঘর। শত-সহস্র কোটি বছর। আমাদের আগামী প্রজন্ম গড়ে উঠুক উসমান হাদীদের বিপ্লবী আদর্শে, নবপথ প্রকাশনীর এই কামনা। পরিশেষে শুভানুধ্যায়ী ও পাঠকবৃন্দ, আশা করি আজাদী চেতনায় উজ্জীবিত হয়ে জীবন গঠনের অনেক রসদ পাবেন বইটিতে। এককথায় সকল শ্রেণির লোকেদের জন্য বইটি অনেক উপকারী হবে বলে বিশ্বাস করি।

৳

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন