একাত্তরের দুর্নিবার নারী মুক্তিযোদ্ধা ও দুঃসহ স্মৃতি
নারী মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন অভিজ্ঞতার বয়ান নিয়ে রচিত একাত্তরের দুর্নিবার নারী মুক্তিযোদ্ধা ও দুঃসহ স্মৃতি গ্রন্থটিতে বাংলাদেশের বিয়াল্লিশজন নারীর স্মৃতিকথা সংকলিত হয়েছে। সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ '৭১-এর কেন্দ্রীয় নারী কমিটির
উদ্যোগে সংকলিত এই গ্রন্থটির সম্পাদনা করেছেন ঝর্না রহমান। একাত্তরের মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ হলেও নারী মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কিত তথ্য ও ঘটনাপঞ্জি পরিপূর্ণভাবে আজও সংরক্ষিত হয়নি। দেরিতে হলেও
এই গ্রন্থটিতে সেই অনালোকিত অধ্যায়ের অনেকটাই আলোকিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে গেলে নারী মুক্তিযোদ্ধাদের অবদানকে বাদ দিলে চলবে না। এ বইটিতে নারী মুক্তিযোদ্ধাদের কাজের ধরন, সমস্যা, প্রতিবন্ধকতা, সাহসিকতা ইত্যাদি মিলিয়ে প্রকৃত প্রতিকৃতি প্রতিফলিত হয়েছে। জনযুদ্ধে অংশ
নেওয়া সব শ্রেণির মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশের নারীরাও যে অসামান্য দেশপ্রেম ও বীরত্বের স্বাক্ষর রেখেছেন, তার পূর্ণাঙ্গ ইতিহাস আজও লেখা হয়নি। এ বই হয়তো সে অভাব অনেকটাই পূরণ করবে। সে অর্থে গ্রন্থটি হতে পারে ইতিহাসের
একটি জীবন্ত দলিল। গ্রন্থে বর্ণিত নারী মুক্তিযোদ্ধারা শুধু ইতিহাসের অংশই নন, তাঁরা ইতিহাস গড়েছেন। এ বইয়ের পাতায় পাতায় পাঠক পাবেন মহাকালের প্রেক্ষায় জেগে থাকা একাত্তরের যুদ্ধদিনের ছবি। পাবেন প্রতি মুহূর্তে শঙ্কায় সংকটে অনিশ্চয়তায় ভরা তৎকালীন গণমানুষের দুঃসহ জীবনচিত্র।
- নাম : একাত্তরের দুর্নিবার নারী মুক্তিযোদ্ধা ও দুঃসহ স্মৃতি
- লেখক: ঝর্না রহমান
- প্রকাশনী: : পাঞ্জেরী পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 432
- ভাষা : bangla
- ISBN : 9789849951735
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





