Guerilla War (গেরিলা ওয়ার)

গেরিলা ওয়ার

৳336.00
৳218.00
35 % ছাড়

একটি বিশালদেহী কুকুর কি এক কামড়ে একটি ক্ষুদ্র মাছির (Flea) সাথে যুদ্ধ করে জিততে পারে? কুকুরের কামড় যেখানে লক্ষ্যভ্রষ্ট হয়, সেখানে ছোট মাছিটি অনবরত কামড়ে কুকুরকে রক্তক্ষরণ করিয়ে শেষ পর্যন্ত পরাজিত করে। গেরিলা যুদ্ধের এই অমোঘ দর্শন নিয়েই রবার্ট তাবেরের  কালজয়ী বই দ্য ওয়ার অফ দ্য ফ্লি। ​গেরিলা ওয়ার কেবল কিছু বিচ্ছিন্ন সশস্ত্র হামলা নয়; এটি হলো শক্তির দম্ভ আর প্রথাগত সামরিক শক্তির বিরুদ্ধে শোষিত মানুষের এক অবিরাম প্রতিরোধের গল্প।

যখন আধুনিক মারণাস্ত্র আর সুশৃঙ্খল সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই করার কোনো  পথ থাকে না, তখনই জন্ম নেয় গেরিলা যুদ্ধের এই নীল নকশা। ভিয়েতনাম থেকে কিউবা, কিংবা আফ্রিকা থেকে লাতিন আমেরিকা পৃথিবীর যেখানেই মানুষ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়েছে, সেখানেই কাজ করেছে এই বইয়ে বর্ণিত ‘ফ্লি’ বা মাছির মতো অদৃশ্য কামড় দেওয়ার  কৌশল। রবার্ট টেবার এই বইয়ে উন্মোচন করেছেন গেরিলা যুদ্ধের নেপথ্যের রাজনীতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের সাথে এই লড়াইয়ের আত্মার সম্পর্ক।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন