বিবিধ

অচেনা জনপদ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳115

৳ 13515% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 20

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

অচেনা জনপদ’ বইয়ের গল্পগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। গল্পের শুরু এবং শেষ হঠাৎ করেই হয়। কিন্তু একজন পাঠক গল্প পাঠের মধ্যে যখন থাকেন তখন তিনি চরিত্র ও ঘটনার সাথে একাকার হয়ে যান। চরিত্র ও ঘটনার মধ্যে আটকে রাখার মতো গল্প তেমন একটা পাওয়া যায় না। গল্পকার শুধু যদি গল্প লেখার জন্যই গল্প লেখেন তবে তা পূর্ণতা পায় না। কিন্তু জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে যদি গল্পের বুনন হয় তবে তা পাঠক মনে আঁচ কেটে যায়। বাকী আব্দুল্লাহ পেশায় একজন চিকিৎসক ও মাদক বিরোধী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত। একজন চিকিৎসকে অনেক শ্রেণি-পেশার মানুষের সাথে সরাসরি মিশতে হয়। ফলে তার কাছে জমা হয় নানাজনের নানা গল্প। বাংলা সাহিত্যের অনেক বড় বড় লেখক রয়েছেন যারা পেশায় চিকিৎস ছিলেন। বাকী আব্দুল্লাহও সেই পথ ধরে এগিয়ে চলছেন নিরলস। ‘অচেনা জনপদ’ তার একটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। বইটি প্রকাশিত হয়েছে ২০১৯ অমর একুশে বইমেলাতে। ৮৮ পৃষ্ঠার এই বইটিতে এগারোটি ছোটগল্প স্থান পেয়েছে।

এ বইয়ের প্রত্যেকটি গল্পে প্রধান বৈশিষ্ট্য হলো মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা। আমাদের সমাজে ও পরিবারে রয়েছে অনেক মাদকাসক্ত ব্যক্তি। এরা যেমন নিজেদের ক্ষতির কারণ তেমনি পরিবার ও রাষ্ট্রের জন্য হুমকি। এই বিষয়গুলোকে গল্পের ছলে লেখক তুলে ধরার প্রয়াস চালিয়েছেন। বিশেষ করে কিশোরেরা কীভাবে মাদকাসক্ত হয় বা তাদের কীভাবে এসব থেকে বিরত রাখা যায় তার পথ তিনি ‘অচেনা জনপদ’ এর মধ্যে তুলে ধরেছেন। ‘জন্মদিনের উপহার’ গল্পটিতে ছেলে তার বাবাকে ধূমপানমুক্ত বাবা হিসেবে উপহার চেয়েছে। এটা খুবই একটি ভালো আইডিয়া। সন্তানের চাওয়া পূরণে বাবা তা করতে বাধ্য হয়ে যায়। এ বইয়ের গল্পগুলো পাঠ শেষে একজন পাঠক সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে উজ্জীবিত হবেন। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন সাইফ আলি।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অচেনা জনপদ
ইংরেজি নাম ochena jonopod
লেখক বাকী আব্দুল্লাহ
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় বিবিধ
আইএসবিএন 9789848069387
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
বা

লেখক সম্পর্কে

বাকী আব্দুল্লাহ

বিবিধ বিষয়ক লেখক · প্রকাশক: সাহিত্যদেশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 115

৳ 13515% ছাড়