Manob Moner Gohine (মানব মনের গহীনে)

মানব মনের গহীনে

৳360.00
৳270.00
25 % ছাড়

মানুষ কেনো এমন আচরণ করে, যা সে নিজেই কখনো ব্যাখ্যা করতে পারে না? কেনো ঈর্ষা, অহংকার, আত্মমুগ্ধতা, গোষ্ঠীগত অন্ধতা, ক্ষোভ, মুখোশ বা অযৌক্তিকতা বারবার ভিন্ন রূপে ফিরে আসে? এই বই সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজে মানবস্বভাবের গভীরে গিয়ে।

এটিকে ভাবুন মানুষের আচরণ বোঝার একটি ‘কোডবুক’ হিসেবে। প্রতিটি অধ্যায় উন্মোচন করবে মানবস্বভাবের একটি মৌলিক সূত্র—ঐতিহাসিক ঘটনা, সমকালীন উদাহরণ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আত্মিক দৃষ্টিভঙ্গি এবং বাস্তব অনুশীলনের মাধ্যমে। আপনি শিখবেন মানুষের কথার আড়ালের উদ্দেশ্য, আচরণের পুনরাবৃত্ত প্যাটার্ন, অহংকারের পেছনের নিরাপত্তাহীনতা, নৈতিকতার ভাষায় লুকানো আত্মমুগ্ধতা কিংবা ক্ষতিকর মানুষের নিয়ন্ত্রণের কৌশল চিনতে।

কিন্তু এই বই শুধু অন্যকে পড়তে শেখাবে না; আপনাকেও নিজের সামনে দাঁড় করাবে। কারণ যে ঈর্ষা, রাগ, আত্মপ্রবঞ্চনা বা স্বীকৃতির ক্ষুধা আপনি অন্যের মধ্যে দেখেন, তার ছায়া আপনার ভেতরেও থাকতে পারে।

এই বইয়ের লক্ষ্য মানুষকে সন্দেহ করা নয়, বরং তাকে আরও গভীরভাবে বোঝা—এবং নিজের নফস, আবেগ ও প্রবৃত্তিকে চিনে সেগুলোকে শাসন করা। মানুষের স্বভাবকে যে বুঝতে শেখে, সে ধীরে ধীরে কম প্রতিক্রিয়াশীল, বেশি সচেতন, বেশি সহমর্মী এবং ভেতর থেকে আরও স্বাধীন হয়ে ওঠে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন