Hindu Muslim Shomprodayikota O Deshbhag: Day Kar (হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা ও দেশভাগ : দায় কার)

হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা ও দেশভাগ : দায় কার

৳250.00
৳150.00
40 % ছাড়

বিচিত্র ও রহস্যময় এ পৃথিবী। মহান স্রষ্টার সৃষ্টির উষালগ্ন থেকেই এ বিচিত্রতার খেলা চলছে অবিরাম। মহান স্রষ্টার সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যেও রয়েছে এ বৈচিত্রতার সুস্পষ্ট ছাপ। পৃথিবীর এক মানবগোষ্ঠীর সাথে অন্য মানবগোষ্ঠীর রয়েছে ব্যাপক পার্থক্য।

 ধর্ম, বর্ণ, সমাজ, সংস্কৃৃতি, ভাষা, চিন্তা-চেতনা তথা—মানবজীবন প্রণালীর সকল ক্ষেত্রেই রয়েছে কমবেশি ভিন্নতা। গোটা বিশ্বজুড়ে গড়ে ওঠা এ ভিন্নতা কোথাও-কোথাও কখনো-কখনো হয়ে উঠেছে পরস্পর বিরোধী ও সাংঘর্ষিক। মানব জীবনের অধিকাংশ 

ক্ষেত্রেই এ ভিন্নতার কারণে সেই সুদূর এক অতীত থেকে যে হিংসা, হানাহানি ও রক্তপাতের শুরু হয়েছিল, তা আজও সমানভাবে বহমান। বিজ্ঞানের জয়যাত্রার আনুকূল্যে বিশ্ব-সভ্যতা তার চরম শিখরে পৌঁছালেও সুসভ্য মানুষ হিসেবে আমরা আমাদের 

আদিম ও অনুদার মানসিকতার পরিবর্তনের ক্ষেত্রে ‘একটি উল্লেখযোগ্য অর্জনে’ সক্ষম হয়েছি—এ দাবিটি এখনো প্রশ্ন্নবিদ্ধ। সভ্য বিশ্ব আজও পারেনি বর্ণ-বৈষম্য দূূর করতে। অবসান ঘটেনি খ্রিষ্টান জগতের ক্যাথলিক-প্রটেস্ট্যান্ট দ্বন্দ্বের। ইসলামের 

শিয়া-সুন্নী দ্বন্দ্ব অতীতের চেয়েও তীব্রভাবে বহমান। আজও সফল হয়নি ভারতের হরিজন আন্দোলন, তেমনি আজও নির্বাপিত হয়নি এ উপমহাদেশের হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক বিষবাষ্পের আগুন।


অনেক রক্তগঙ্গা পেরিয়ে ধর্ম-সাম্প্রদায়িকতার ভিত্তিতে অখণ্ড ভারত ভেঙে স্বতন্ত্র, স্বাধীন ও সার্বভৌম ভারত-পাকিস্তান রাষ্ট্র দুটির জন্মের পর ৭৫ বছরেরও অধিক কাল পার হয়ে গেলেও পুরোনো পাপের অবসান ঘটেনি এবং তা দুই দেশে সমানভাবেই। 

ভারত বহু ধর্মালম্বী মানুষের দেশ হলেও হিন্দু-মুসলিম সম্প্রদায় দুটিই সংখ্যাগরিষ্ঠ। এ প্রধান দুটি সম্প্রদায় নিয়েই আধুনিক ভারতের ইতিহাস আবর্তিত। সম্প্রদায় দুটির ধর্ম-সমাজ, শিক্ষা-সংস্কৃতি পৃথক ও নিজস্ব হওয়ায় বহুকালের সহাবস্থান সামাজিক 

ক্ষেত্রে স্বাতন্ত্র্যবোধ কিছুটা দুর্বল হলেও ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির বিরোধ ও অনৈক্যই ছিল জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথে বড় বাধা। তাই আধুনিক জাতীয়তাবাদ বলতে যা বুঝায়, ব্রিটিশ পূর্ব ভারতে তা ছিল না। ব্রিটিশ যুগে পাশ্চাত্য শিক্ষা ও দর্শনই ভারতীয়দের 

মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ও স্বাধিকার আন্দোলনের প্রেরণা যুগিয়েছিল। ব্রিটিশ কোম্পানি সরকারের চিরস্থায়ী ভূমি ব্যবস্থা ও পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতে যেসব জমিদার ও শিক্ষিত মধ্যবিত্তের উদ্ভব ঘটে, তারাই ভারতের জাতীয় জাগরণের নেতৃত্ব 

দেন। দুর্ভাগ্য! সে জাতীয় জাগরণের ভিত্তি হয়ে দাঁড়াল ধর্ম। গড়ে উঠল স্বতন্ত্র জাতীয় চিন্তা-চেতনা, ধর্মভিত্তিক জাতীয়তাবাদ ও রাজনীতি।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন