ঘেটুপুত্র থেকে জিগোলো
ঢাকার অভিজাত এলাকায় ঘুরে বেড়ানো সুদর্শন যুবকটি কি সত্যিই ব্যবসায়ী, নাকি ভাড়াটে পুরুষ? মেইল এস্কর্ট, কল বয়, জিগোলো—এই শব্দগুলোর বাস্তবতা বাংলাদেশে কতোটা প্রকট, সেসব এখন ভাবনার বিষয়। পুরুষদের যৌনকর্মী হয়ে ওঠার এই ফিরিস্তি কোথা থেকে শুরু, কীভাবে বাণিজ্যিক রূপ নিলো পুরুষের দেহ!এই বইটি কেবল একটি নিষিদ্ধ পেশার বিবরণ নয়—বরং একটা সভ্যতার পতনের দলিল। প্রাচীন গ্রিস-রোমের পতিতালয় থেকে শুরু করে উসমানীয় দরবারের কোচেক সংস্কৃতি, আফগানিস্তানের ভয়াবহ বাচ্চাবাজি, বাংলায় ঘেটুপুত্র সংস্কৃতি, আর সাম্প্রতিক প্রকাশিত এপস্টেইন কেলেঙ্কারি সহ শ্রীলঙ্কার সৈকতে পশ্চিমা গড মাদার্সদের অন্ধকার বাস্তবতা আর ইউরোপের পেডারেস্টি থেকে বাংলাদেশের আবাসিক মাদরাসা এবং পরিবারের অভ্যন্তরে শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে এই বইয়ে।
গবেষণাধর্মী এই বইয়ে ইতিহাস, সমাজবিজ্ঞান, আইন ও ইসলামী ধর্মতত্ত্বের আলোকে উন্মোচিত হয়েছে এমন এক গোপন জগৎ—যা আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্যই থেকে যায়। এই বইয়ে লেখক কেবল আলোচনা করেই ক্ষান্ত হননি, তিনি এর প্রতিটি বিষয়ের ধর্মীয় ও সামাজিক পদক্ষেপ কী হবে তা-ও বাতলে দিয়েছেন। সাহসী উচ্চারণ আর সাবলীল বিবরণে অপরিহার্য এক পাঠ হয়ে উঠেছে এই বই—যা আপনাকে ভাবতে বাধ্য করবে, আমরা আসলে কোন দিকে যাচ্ছি আর আমাদের সভ্যতা-সংস্কৃতির ভবিষ্যতই বা কী?
- নাম : ঘেটুপুত্র থেকে জিগোলো
- লেখক: এফাজ মোবারক
- প্রকাশনী: : নাশাত পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 208
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





