আধুরা ইন্তেজার
কিছু অপেক্ষা কখনো শেষ হয় না, কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার ভাঁজেই লুকিয়ে থাকে প্রশান্তির অদ্ভুত এক সুবাস। “আধুরা ইন্তেজার” ঠিক তেমনই এক অনুভূতির সংকলন। এখানে হৃদয়ের অব্যক্ত কথামালা কখনো উর্দুর গাম্ভীর্যে আভিজাত্য খুঁজে পেয়েছে, আবার কখনো বাংলার মাধুর্যে হয়ে উঠেছে মায়াবী।
এটি কেবল একটি বই নয়; বরং শব্দের পরতে পরতে মিশে থাকা একরাশ ‘সুকুন’। যান্ত্রিক জীবনের কোলাহল ছাপিয়ে যারা শব্দের মাঝে একটু নিভৃত কোণ খুঁজছেন, কিংবা যন্ত্রণার নীল খামে এক চিলতে প্রশান্তি অনুভব করতে চান এই বইটি তাদের জন্য হয়ে উঠবে আত্মার খোরাক ।
- নাম : আধুরা ইন্তেজার
- লেখক: অপরাজিতা সাদিয়া
- প্রকাশনী: : ফুলদানী প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





