মুমিনের রমাদান যেমন হবে
সকল প্রশংসা আল্লাহ -র জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূল -এর উপর। অতঃপর…
মিসর এবং মুসলিম বিশ্বের বহু দেশে যে কঠিন পরিস্থিতি চলছে, তার মধ্যেই এ বছর রমাদান আমাদের সামনে এসেছে আরও বেশি দায়িত্ব নিয়ে। এই দায়িত্ব আমাদের উপর এবং প্রত্যেক মুমিনের উপর বর্তায়-নিজেদের আত্মশুদ্ধি করা, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা এবং মুসলমানদের
মধ্যে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা। এর জন্য প্রয়োজন আরও বেশি মুজাহাদা বা আত্মসংগ্রাম-রমাদানের বাস্তব আমলগুলো অর্জনের জন্য। যেমন,, খাঁটি তওবা, সুন্দরভাবে সিয়াম পালন, দীর্ঘ কিয়ামুল লাইল, দান ও সদাচার, এবং একই সঙ্গে আল্লাহ -র দরবারে নিরবচ্ছিন্ন বিনয় ও
কান্নাকাটি করা, যেন তিনি আমাদের উপর নেমে আসা বিপদ ও মুসিবত তুলে নেন। এ ছাড়া আল্লাহর পথে দাওয়াতকে তার যথার্থ মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা করার জনাও আন্তরিক প্রচেস্টা চালাতে হবে; কারণ বর্তমান সময়ে এই দাওয়াতি কাজ অনেকটাই পিছিয়ে পড়েছে। পাশাপাশি মুসলমানদের
পারস্পরিক বিরোধ ও বিভেদ দূর করার জন্য দোয়া ও বাস্তব প্রচেস্টায় আত্মনিয়োগ করতে হবে। এসব কিছুই আল্লাহ এ-র সাহায্য ও নুসরতের আশায়, যেমন তিনি ইরশাদ করেছেন-
فإن تنصروا الله ينصركم )
‘তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তবে তিনি তোমাদের সাহায্য করবেন’
এই মহৎ উদ্দেশ্যে সামান্য অবদান হিসেবে এই রিসালার ষষ্ঠ সংস্করণ প্রকাশ করা হলো। এতে আমরা আগের সংস্করণের বহু ভুল সংশোধন করেছি। পাশাপাশি সময়ের সীমাবদ্ধতার কারণে কিছু সংযোজন ও সংশোধনের মধ্যেই
সীমাবদ্ধ থাকতে হয়েছে, যার একটি অংশই কেবল এই সংস্করণে যুক্ত করা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ, পরবর্তী সংস্করণে অবশিষ্ট বিষয়গুলো সম্পূর্ণ করার আশা রাখি।
অতঃপর-
এতে যা কিছু সঠিক হয়েছে, তা আল্লাহ -র পক্ষ থেকেই; আর যা কিছু তুল হয়েছে, তা আমাদের নিজেদের ও শয়তানের পক্ষ থেকে। আল্লাহ ও তাঁর রাসূল সেসব ভুল থেকে সম্পূর্ণ পবিত্র ও মুক্ত। আল্লাহ এ রহম করুন সেই ব্যক্তিস্তর উপর, যে আমাদের ভুলত্রুটি আমাদের সামনে তুলে ধরে দেয়।
আমরা আল্লাহ -র নিকট প্রার্থনা করি, তিনি যেন এর দ্বারা বস্তা, লেখক, প্রকাশক এবং পাঠক-সবার উপকার সাধন করেন। নিশ্চয়ই তিনি দোয়া কবুলকারী, সর্বশ্রোতা।
- নাম : মুমিনের রমাদান যেমন হবে
- লেখক: ড. মুহাম্মাদ আদ দুবাইসি
- প্রকাশনী: : ফুলদানী প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 192
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





