রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার

সিডনি সিরিজ ১ : বারাংগারু গ্যাং

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳280

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

রনি-রুশো-পল। তিন অসমসাহসী এশিয়ান কিশোর। ওরা সিডনি বেড়াতে গিয়ে সহসাই ফেঁসে যায় এক রহস্যময় চিত্রকর্ম- গ্রাফিতির চক্করে। ওরা কারা, যারা কি না একের পর এক সাংকেতিক ছবি এঁকে সিডনিবাসীকে থ্রেট দেয়! কী ওদের উদ্দেশ্য! নাকে আংটিঅলা বিড়ালের ছবি ঘাঁটতে গিয়ে 'টেজার গান' খায় রনি। প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরে সে। ওদের সাথে একসময় যুক্ত হয় থাই মেয়ে হঙ শি। যেমন মেধাবী তেমনি চৌকশ মেয়ে শি। সহসাই সিডনির প্রাণকেন্দ্রে গাড়িবোমা পড়ে, ছুরিকাহত হন এক ফিজিয়ান বুড়ো ডেভিড। নড়েচড়ে বসে সিডনি পুলিশ। স্রেফ সন্দেহের বশে পলকে তুলে আনে ইন্সপেক্টর ড্যারেন। ব্যস, পুলিশের খাতায় নাম ওঠে তিন কিশোরের, যারা কি না আদতে অপরাধী নয়, বরং অ্যাডভেঞ্চারপ্রিয়।

শহরে আবারও গ্রাফিতি বা চিকা মারা হয়। এবারে দেখা যায় কোকের ক্যান আর গাছগাছালির ছবি। লা পেরুজ অভিযানে গিয়ে শত্রুর হাতে ধরা পড়ে রুশোর নতুন বন্ধু হঙ শি। ইন্সপেক্টর ড্যারেনের ভুল ভাঙে। তিনি বুঝতে পারেন যে শান্তির শহর সিডনি এক দুর্ধর্ষ ড্রাগ-মাফিয়ার পাল্লায় পড়েছে, যার নাম কি না 'বারাংগারু গ্যাং'। তারপর...? পড়েই দেখো না তারপর কী হলো!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সিডনি সিরিজ ১ : বারাংগারু গ্যাং
ইংরেজি নাম Sydney Series 1: Barangaroo Gang
লেখক অরুণ কুমার বিশ্বাস
প্রকাশনী পাঞ্জেরী পাবলিকেশন্স
বিষয় রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9789842972287
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৬
অরুণ কুমার বিশ্বাস

লেখক সম্পর্কে

অরুণ কুমার বিশ্বাস

জন্মঃ জহরের কান্দি, কোটালী পাড়া, গোপালগঞ্জ পড়াশুনোঃ এসএসসি, ই কে ইউ হাইস্কুল, কোটালী পাড়া, গোপালগঞ্জ এইচএসসি, নটরডেম কলেজ, ঢাকা বিএ (সম্মান) এমএ, ইংরেজি সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয় এমএ, আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনা, লন্ডন জীবিকাঃ প্রথম সচিব (শুল্ক), জাতীয় রাজস্ব বোর্ড পার্ট-টাইম ফ্যাকাল্টি, এ আই ইউ বি, ঢাকা

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 280