দ্য ৪৮ লজ অফ পাওয়ার
মানুষের জন্য নিজের চারপাশের মানুষ বা ঘটনার ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকার অনুভূতিটি সাধারণত অসহনীয়। যখন আমরা নিজেদের অসহায় বোধ করি, তখন আমাদের মন এক গভীর বিষাদে ডুবে যায়। কেউ-ই আসলে কম ক্ষমতা চায় না; বরং
প্রত্যেকের ভেতরেই আরও বেশি প্রভাব প্রতিপত্তি লাভের এক সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। তবে বর্তমান বিশ্বে সরাসরি ক্ষমতার মোহ প্রকাশ করাটা বেশ ঝুঁকিপূর্ণ। এখানে সরাসরি আধিপত্য বিস্তার করতে গেলে আপনাকে 'ক্ষমতালোভী' হিসেবে চিহ্নিত হতে হবে।
তাই আমাদের সভ্য, ন্যায়পরায়ণ এবং মার্জিত হওয়ার অভিনয় করতে হয়। আমাদের হতে হয় সূক্ষ্ম কৌশলী-উপরে বন্ধুসুলভ কিন্তু ভেতরে চতুর, উপরে গণতান্ত্রিক কিন্তু ভেতরে কূটকৌশলী।
এই নিরন্তর দ্বিমুখী আচরণের খেলাটি অনেকটা পুরনো আমলের রাজদরবারের ক্ষমতার রাজনীতির মতো। ইতিহাসের প্রতিটি যুগে একজন ক্ষমতাধর ব্যক্তিকে (রাজা, রানি, সম্রাট বা নেতা) কেন্দ্র করে একটি নির্দিষ্ট বলয় বা রাজসভা গড়ে উঠত। সেই সভায়
যারা থাকতেন, তাদের অবস্থান ছিল অত্যন্ত নাজুক। তাদের কাজ ছিল প্রভুর সেবা করা; কিন্তু সেই সেবা বা তোষামোদ যদি খুব বেশি প্রকট হয়ে পড়ত, তবে অন্য সভাসদরা তা ধরে ফেলতেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করতেন। তাই প্রভুর সুনজরে
থাকার চেষ্টা হতে হতো অত্যন্ত সূক্ষ্ম ও মার্জিত। এমনকি যারা এই সূক্ষ্মতায় পারদর্শী ছিলেন, তাদেরও সবসময় অন্য সভাসদদের হাত থেকে নিজেকে রক্ষা করতে হতো, কারণ আড়ালে সবাই সবাইকে সরিয়ে দেওয়ার ফন্দি আঁটত।
- নাম : দ্য ৪৮ লজ অফ পাওয়ার
- অনুবাদক: রিয়াজ মোরশেদ সায়েম
- লেখক: রবার্ট গ্রীনে
- প্রকাশনী: : প্রিমিয়াম পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 600
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





