নারীদের বিয়ের প্রস্তুতি
বিয়ের শাড়ি, গহনা আর মেকআপ—সাধারণত এগুলোকেই আমাদের সমাজে বিয়ের প্রস্তুতি মনে করা হয়। কিন্তু একজন মুসলিম নারী হিসেবে বিয়ের আসল প্রস্তুতি কি কেবল বাহ্যিক? বাবার বাড়ির চেনা নিরাপদ জগৎ ছেড়ে সম্পূর্ণ নতুন এক পরিবেশে যাওয়ার যে মানসিক টানাপোড়েন, নতুন জীবনসঙ্গীর সাথে মানিয়ে নেওয়ার যে অজানা ভয়—তা জয়ের উপায় কী?
‘নারীদের বিয়ের প্রস্তুতি’ বইটি মূলত সেই না-বলা প্রশ্নগুলোরই উত্তর। কুরআন, সুন্নাহ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে সাজানো এই বইটি কেবল একটি গাইডলাইন নয়; বরং এটি নতুন জীবনে পদার্পণ করতে যাওয়া প্রতিটি বোনের জন্য এক নির্ভরতার আশ্রয়। বইটিতে পাত্র নির্বাচনের নববী মানদণ্ড ও ইস্তিখারার সঠিক নিয়ম, কাবিননামায় শর্ত দেওয়ার ফিকহী অবস্থান ও মোহরানার সম্মানজনক অধিকার, প্রি-ম্যারিটাল হেলথ চেকআপ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও হালাল সাজসজ্জা থেকে শুরু করে বাসর রাতের সুন্নাহ, অন্তরঙ্গ সম্পর্কের হালাল-হারাম, এবং স্বামীর মনস্তত্ত্ব বোঝা ও শ্বশুরবাড়িতে সম্পর্ক গড়ার প্রজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে একসূত্রে গাঁথা হয়েছে।
নিজেকে এবং অনাগত প্রজন্মকে একটি প্রশান্তিময় জান্নাতী ঘর উপহার দিতে বইটি হতে পারে আপনার নির্ভরযোগ্য পথনির্দেশক।
- নাম : নারীদের বিয়ের প্রস্তুতি
- লেখক: সাজিদ সালসাবিল
- প্রকাশনী: : হামামাহ পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 136
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2026





