পারুলতা
আজ আমার স্বামীর তৃতীয় বিয়ে আর আমার প্রথম’একটি বড়ো সত্য গোপন করে নিয়তির অমোঘ টানে সৌরভ আল চৌধুরীর জীবনের ‘তৃতীয় আগন্তুক’ হয়ে এই অন্দরমহলে পা রাখে পারুলতা বংশী। কিন্তু আভিজাত্যের মোড়কে মোড়ানো চৌধুরী বাড়ির প্রতিটি ইটে মিশে আছে এক হাড়হিম করা নিস্তব্ধতা আর রহস্যময় কুয়াশা। যেখানে একজন পূর্বসূরি নিঃসন্তান হওয়ার গ্লানি নিয়ে গুমরে মরছে, আর অন্যজন হারিয়ে গেছে নিষিদ্ধ কোনো অন্ধকারের অতলে।
রাতের নিস্তব্ধতা চিরে তিনতলার বন্ধ ঘর থেকে ভেসে আসা অস্পষ্ট আর্তনাদ আর ভাঙা মন্দিরের গূঢ় রহস্য পারুলকে জানান দেয়, এই গোলকধাঁধায় ঢোকার পথ যতটা মসৃণ, বেরোনোর পথ ততটাই দুর্গম। এই নিষ্ঠুর চক্র আর বংশ রক্ষার উন্মাদনা কি গ্রাস করে নেবে পারুলকেও? নাকি ছায়া হয়ে পাশে দাঁড়ানো ‘মুশফিক’ উন্মোচন করবে ধুলোচাপা পড়া কোনো নির্মম সত্য? আভিজাত্য আর বিভীষিকার এক রুদ্ধশ্বাস লড়াইয়ের নাম-পারুলতা।





