পেঁচার পায়ে সোনালী রিং
“পেঁচার পায়ে সোনালি রিং”—এই গ্রন্থটি মানবজীবনের পরতে পরতে সঞ্চিত সুখ-দুঃখের এক অপূর্ব লীলাভূমি। এর কিছু পৃষ্ঠায় স্থান করে নিয়েছে কিছু হাসি, কিছু অশ্রু।
এতে রয়েছে এক গ্রামীণ বাবার যাপিত জীবনের চিত্র। ভেজা মাটি আর রুক্ষ রোদ-পোড়া কঠিন দিনগুলোর নির্যাস কলম তার নিজস্ব ভাষায় এঁকে দিয়েছে। যে পিতা কাকডাকা ভোরে লাঙল-জোয়াল কাঁধে তুলে নেন আর গোধূলির আবছা আলোয় বাড়ি ফিরতেন, যাঁর শ্রদ্ধেয়া জননীর লক্ষ লক্ষ টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসার আশায় তাঁকে পরপারে পাড়ি দিতে হয়—তেমনই এক হতভাগা পিতার মর্মস্পর্শী কষ্টের কাহিনি দিয়ে এ বইয়ের কিছু পাতা হয়েছে কালো।
এখানে পেঁচার জানা-অজানা নানা কথা, তার সঙ্গে জড়িয়ে থাকা কুসংস্কারের নিগূঢ় দিকগুলিও সাক্ষ্য বহন করেছে।
তবে যে বিষয়টি এখানে বিশেষভাবে প্রস্ফুটিত, তা হলো—বিবাহের বন্ধন আল্লাহর হাতে সুনির্ধারিত। তিনি যদি না চান, তবে পৃথিবীর সমস্ত মানুষ চাইলেও দুটি প্রাণের মিলন ঘটাতে পারে না।
এছাড়াও, শৈশবের সেই প্রিয় বন্ধু-বান্ধব, আমৃত্যু যে স্মৃতি হৃদয়ের অ্যালবামে স্বর্ণাক্ষরে বাঁধা থাকে, তাদের সুখের কথোপকথন ও জীবন-চিত্রণও এই গ্রন্থে সযত্নে চিত্রিত হয়েছে।
- নাম : পেঁচার পায়ে সোনালী রিং
- লেখক: সাখাওয়াত হোসাইন
- প্রকাশনী: : স্বপ্ন প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- ISBN : 9789842915536
- প্রথম প্রকাশ: 2025





