Rosayaner Galgoppo (রসায়নের গালগপ্পো)

রসায়নের গালগপ্পো

৳400.00
৳300.00
25 % ছাড়

রসায়নের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জ্ঞান লাভের ইচ্ছায় ‘রসায়নের গালগপ্পো’ পড়তে বসলে ঠকতে হবে পাঠককে। তারচেয়ে বরং গালগপ্পো করার ভঙ্গিতেই হাতে নিন। দেখুন না, আপনার চারপাশের চেনা বিষয়গুলো খুঁজে পান কিনা, সঙ্গে নিজের ভাবনাও মিলিয়ে নিলেন না হয়। শাস্ত্রীয়  আলোচনা কিছুটা পাশ কাটিয়ে, খানিক ঘরোয়া খানিকটা গল্পগাথা আর কিছুটা সত্য ইতিহাস মিলিয়ে অনেকটা আড্ডার মেজাজে এখানে কথা বলতে চেয়েছেন গল্পকার।

শুরুতে বড়ো অংশজুড়ে রয়েছে পরিচ্ছন্নতার নানান বিষয়, বেশির ভাগ ঘরোয়া, কিছু প্রাকৃতিক। প্রসঙ্গত চলে আসে দ্রবণ, কলয়েড এবং পানির কথা। এরপর রাসায়নিক বিক্রিয়া নিয়ে বলতে গিয়ে আসে প্রাকৃতিক বিভিন্ন বিক্রিয়ার প্রসঙ্গ। যেমন রয়েছে সালোকসংশ্লেষণ আর ফল পাকার গল্প,  আমাদের খাদ্য আর দেহজ নানান প্রক্রিয়ার কথা। এসেছে আমাদের ওষুধপাতি, সেই সাথে নানান নেশাদ্রব্য আর চা-কফির কথা।  মৃত নক্ষত্রের ধূলিতে গড়া আমাদের এই দেহে এসে এবারের মতো শেষ হয়েছে রস-আড্ডা। পাঠক যোগ দিলে প্রচেষ্টা সার্থক হবে।

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন