অচেনা আপন
লেখক:
মাওলানা ফজলুল হক
প্রকাশনী:
খান প্রকাশনী
বিষয় :
ইসলামিক উপন্যাস ও গল্প
৳200.00
৳140.00
30 % ছাড়
প্রকাশকের অভিব্যক্তি:
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি হাদীস আজ খুব স্মরণ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন,
عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم. إن من البيان لسحرا
অর্থ: “হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিছু কিছু বক্তব্য ও উপস্থাপনা হয় যাদুর মতো।” (বুখারী ও মুসলিম।)
ভাষা ও সাহিত্য। লেখনি ও বক্তব্য একটি সুন্দর শিল্প। এই শিল্প ও প্রতিভা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ ও নিয়ামত। তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান, তাকেই এই নিয়ামত দান করে থাকেন। এটি এমন একটি মাধ্যম, যার দ্বারা খুব অল্প সময়েই মানুষের মনে নাড়া দেয়া যায়। চিন্তার জগতে ঝড় তোলা যায়।
সাহিত্য ও কাব্য প্রতিভার ঝলক দিয়ে মানব সমাজকে যেমন আলোয় আলোকিত করা যায়, তেমনি অপসংস্কৃতির সয়লাবে ভাসিয়েও দেয়া যায়। মানুষ জন্মগতভাবেই সুন্দর ও আকর্ষণীয় শব্দ, বাক্য ও প্রতিভায় মুগ্ধ হয়। তাই মানুষকে সত্য ও কল্যাণের দিকে আহ্বানের ক্ষেত্রে এই প্রতিভা ও শিল্পের কোনো বিকল্প নেই।
দু:খজনক হলেও এটা সত্য যে, আমাদের দেশে বাংলা ভাষা ও সাহিত্যে ইসলামী ভাবধারার লোকদের আগমন ও অবদান খুবই সীমিত। যার কারণে লেখনী ও মিডিয়ায় ইসলামপন্থীদের প্রভাবও কম। একজন হুমায়ূন আহমেদ তার সংক্ষিপ্ত এক জীবনে অতুলনীয় নিজ প্রতিভা ও লেখনী ক্ষমতার মাধ্যমে যুব-তরুণদের মনে যেই স্থান করে নিয়েছিলো, তার বিকল্প আরেকজনকে এই দেশে খুঁজে পাওয়া দুস্কর।
আমাদের আফসোস! এই ভূখন্ডের মুসলিম জনতা একজন নসীম হিজাযী, সাদেক হোসাইন সিদ্দিকী কিংবা এনায়েতুল্লাহ আলতামাশ এর সন্ধান পায় নি। যার ফলে মুসলিম যুব-তরুণদের মনের আবগকে আকর্ষণ করে তাদেরকে ইসলামের দিকে, মুসলিম ইতিহাস ঐতিহ্য আর তাহযিব তমদ্দুনের দিকে সহজ ও স্বাচ্ছন্দে এগিয়ে নেয়ার তেমন উদ্যোগও গ্রহণ করা সম্ভব হয় নি।
বক্ষমান এই বইটির প্রথম কয়েক পৃষ্ঠা পড়েই আমি মুগ্ধ হয়েছিলাম। লেখকের লেখনি শক্তি আমাকে খুবই অল্প সময় পুরো বইটি পড়তে অনুপ্রাণিত ও আকর্ষিত করেছে। আশা করি আমার মতো অন্যান্য পাঠকদেরকেও বইটি সমভাবে আকৃষ্ট করবে।
স্কুল-কলেজ ও আধূনিক শিক্ষায় শিক্ষিত আমাদের তরুণ-তরুণী ও যুব সমাজের নৈতিক, আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে তাদের জন্য শালীন ও নূন্যতম বিনোদন উপযোগী সাহিত্য আজ খুবই বেশি প্রয়োজন। একজন আধূনিক শিক্ষিত যুব-তরুণকে পর্যায়ক্রমে, ধীরে ধীরে ন্যায়-নীতি, আদর্শ ও নৈতিকতার পথে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে তাদের ইচ্ছা, আকাঙ্খা ও বুদ্ধিবৃত্তিক প্রয়োজন পূরণের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। এ বিষয়টির প্রতি লক্ষ্য করেই খান প্রকাশনী তার অন্যান্য প্রকাশনার পাশাপাশি সৃজনশীল কিছু গল্প, উপন্যাস ও প্রবন্ধ বই আকারে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো ‘অচেনা আপন’। এই বইটি আশা করি আমাদের কাঙ্খিত পাঠকদের হৃদয় স্পর্শ করতে পারবে এবং সকলকে উপকৃত করবে।
- নাম : অচেনা আপন
- লেখক: মাওলানা ফজলুল হক
- প্রকাশনী: : খান প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 144
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2014
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





