রাসূল সা. এলেন মদিনায়
দু’জাহানের সরদার আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছিলেন এ ধরায়। ৬৩ বছর কাটিয়ে গেছেন ধূলির ধরনীতে। তাঁর আগমনে বিশ্ববাসী সন্ধান পেয়েছে বিকল্পহীন মহাসত্যের চরম বাস্তবতার। পেয়েছে নিজের পরিচয়, পেয়েছে স্রষ্টার পরিচয়। লাভ করেছে জীবন রহস্যের নির্ভুল তত্ত্ব, পেয়েছে জীবনের সফলতা-ব্যর্থতার সঠিক সংজ্ঞা।
অন্ধকারাচ্ছন্ন, দিশেহারা, বিভ্রান্তিতে আকণ্ঠ নিমজ্জিত মানবতাকে হিদায়াতের আলোকময় রাজপথে আনার সংগ্রামে নিজ জীবনের সকল স্বাদ আহ্লাদকে বিসর্জন দিয়েছেন তিনি। নিজেকে তিলে তিলে বিলিয়ে দিয়ে গড়ে তুলেছেন মানবতার সুরম্য সৌধ।
অতীত, বর্তমান, ভবিষ্যত; দেহ-আত্মা, ইহ-পর, আপন-পর, ভেতর-বাহির, ত্যাগ ও ভোগ; এক কথায় সব কিছুতেই তিনি এনেছেন তর্কাতীত সুষম সমন্বয়। প্রান্তিকতা মুক্ত জীবন দর্শন ও জীবন দৃষ্টি উপস্থাপন করে বিশ্বমানবকে প্রতিস্থাপন করেছেন চির-কল্যাণ ও চির-মুক্তির রাজ তোরণে।
সেই আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য সাধনের এক পর্যায়ে এলেন মদীনায়। কেন, কখন, কিভাবে তিনি মদীনায় এসে বাকি জীবন এখানে কাটিয়ে গেলেন?
নবী হিসেবে তাঁর সব দায়িত্ব মদীনাকে কেন্দ্র করে পালন করে গেলেন, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দিয়ে গেলেন অনুপম আদর্শ। তাঁর মিশন বাস্তবায়নে কি পথ ও পন্থা তিনি অবলম্বন করলেন, সুখে-দু:খে, হাসি-কান্নায় তাঁর নবুওয়াতী জীবন কেমনভাবে অতিবাহিত হয়েছিলো- এসব জানার আগ্রহ কার না আছে?
‘রাসূল এলেন মদীনায়’ বইখানা জানার এ আগ্রহকে অনেকটা প্রশমিত করবে, তাই এ বই মনে জাগায় শিহরণ।
- নাম : রাসূল সা. এলেন মদিনায়
- লেখক: মাওলানা মুহাম্মাদ ইসহাক খান
- প্রকাশনী: : খান প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 143
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2004
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





