অবগুন্ঠিত আলাপন
লেখক:
নূর আয়েশা সিদ্দিকা
প্রকাশনী:
খান প্রকাশনী
বিষয় :
ইসলামিক উপন্যাস ও গল্প
৳200.00
৳140.00
30 % ছাড়
লেখিকার কথা :
মহান প্রভুর পক্ষ হতে শ্রেষ্ঠ জীবনের দায়িত্বনুভূতির তাগাদা অনুভবে জেগে থাকে প্রতিনিয়ত। পাশাপাশি জীবনের প্রয়োজনে দু’পায়ে ব্যস্ততার চাকা বেঁধে ছুটে চলেছি নিরন্তন। এর মাঝেও বিবেকানন্দের একটি কথা মনের আকাশে ঝিলিক দেয় প্রতিনিয়ত- “'জন্মালি তো একটা দাগ রেখে যা।”
‘মনোভূমি’ বইয়ে লেখক শংকর বলেছেন- ‘দাগ তো কত রকমের হয়। সিঁদুরের দাগ, রংয়ের দাগ, ময়লার দাগ- এসব বলছিনা। সমাজের শিলাপটে মানুষের পায়ের দাগ। এমন দাগ যা জলে ধুলেও মুছবে না।’ তাই ব্যস্ততাঘন জীবনের পথ চলার পথে চেষ্টা করে চলেছি সময়ের গায়ে কিছু ছাপ ফেলে যাবার।
একজন লেখক তার লেখনির মধ্য দিয়ে সময়কে ধারণ করেন। আমার চারপাশে কত জীবন, কত ব্যথার আলাপন- তারই কিছু গেঁথে নিলাম কলমের ডগায়।
স্মরণ করছি প্রিয় মা’কে যার কাছ হতে ভালোবাসতে শিখেছি বইয়ের কালো অক্ষরগুলোকে। প্রবাসী জীবনের নিঃসঙ্গতায় যা আজো আমার অকৃত্রিম ও একমাত্র বন্ধু হয়ে সঙ্গ দিয়ে যাচ্ছে সব সময়।
মনে পড়ছে শৈশবে বাবার কাছ হতে নতুন শব্দ চয়ন শেখার দিনগুলোকে। এখনো যেন চোখ বুঝতেই ঝিলিক দিয়ে ওঠে মনের কোণে বাবা কপালে ভাঁজ ফেলে বলছেন-এই শোন, রাত্রি শব্দের প্রতিশব্দ হলো যামিনী, নীশি।
আজও মনের দেয়ালে ঝুলে আছে সে দিনটি, ‘যায় যায় দিন’ এ ফাদার ডে’র লিখাটির জন্য যে দিন বড় ভাইয়া ৩৫টি লাল গোলাপ হাতের মুঠোয় ধরিয়ে দিয়ে বলেছিলেন- গজীয়মান লেখিকাকে শুভেচ্ছা।
অগণন ভালোবাসা ছোট আপুর জন্য যিনি আমার স্টুডেন্ট লাইফে লিখালিখির প্রথম দিকে আমার কাকের ঠ্যংয়ের মত লিখাগুলোকে নিজের ঝকঝকে হাতের লিখায় সুন্দরের আদল দিয়ে বলতো- ইস গল্পের শেষের দিকটা পড়ে চোখে পানি এসে গেল। আপুর ওই মন্তব্য তখনকার দিনে আমার মত ক্ষুদে অদক্ষ লেখিকার জন্য যে ছিলো সামনে এগিয়ে যাবার হাতছানির মতই।
- নাম : অবগুন্ঠিত আলাপন
- লেখক: নূর আয়েশা সিদ্দিকা
- প্রকাশনী: : খান প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 143
- ভাষা : bangla
- প্রথম প্রকাশ: 2013
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন





