ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন

সীরাতে রাসূল (সা.)

ছোটদের নবীজি ‎(সা.)

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳120

৳ 22045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ছোট্ট বন্ধুরা!

আসসালামু আলাইকুম! কেমন আছো তোমরা? আল্লাহর ফজলে নিশ্চয়ই ভালো আছো? আমরা দুআ করি তোমরা আল্লাহর ফজলে সবসময় যেন ভালো থাকো।

আমরা তোমাদের জন্য বিশেষ একটি আয়োজন করেছি। আর সেই আয়োজনটি হলো, একটি বই। বইটি যেনতেন বই নয়। খুবই সুন্দর একটি বই। যে বইটির নাম শুনলে তোমাদের এখনই ইচ্ছে করবে বগলদাবা করে নিতে। খুব ইচ্ছে করবে, বইটিতে কি কি আছে, তা খুঁটে খুঁটে দেখতে। মন চাইবে, সবকিছু ফেলে দিয়ে বইটির শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতে।

বলছি শোন! আমাদের প্রিয় নবী মুহাম্মদ ‎ﷺ এর নাম তোমরা সবাই শুনেছো। তোমাদের আব্বু- আম্মু, নানা-নানু, দীদা-দাদুর কাছে তাঁর সম্পর্কে অনেক কিছু জেনেছো। আবার অনেক কিছু জানতে চেয়েও ঠিকমত জানতে পারোনি। তোমাদের সেই সব প্রশ্নের উত্তর রয়েছে বইটিতে। বইটির নাম কি দিয়েছি, জানো? নাম দিয়েছি “ছোটদের নবীজি” (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।

আর তোমাদের জন্য এই বইটি কে লিখেছেন জানো? লিখেছেন তোমাদের এক চাচ্চু। তাঁর নাম “মাহমুদুল হক জালীস।” তোমরা তোমাদের এই চাচ্চুর জন্য দুআ করবে। আর আব্বু-আম্মুকেও বলবে চাচ্চুর জন্য দুআ করতে। আমাদের জন্যও তোমরা সবাই প্রাণখুলে দুআ করবে, কেমন?

আমরা দুআ করি তোমরা এই বইটি ভালোভাবে পড়বে। প্রিয় নবীজি ‎ﷺ সম্পর্কে অনেক কিছু জানবে। তাঁর আদর্শ বুকে নিয়ে গড়ে উঠবে। গোটা সমাজে তাঁর আদর্শকে ছড়িয়ে দিবে, ইন শা আল্লাহ!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ছোটদের নবীজি ‎(সা.)
ইংরেজি নাম sotoder prio nobi sm.
লেখক মাহমুদুল হক জালীস
প্রকাশনী আযান প্রকাশনী
বিষয় সীরাতে রাসূল (সা.),শিশু কিশোরদের ইসলামী বই
পৃষ্ঠা সংখ্যা ৫৩
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
মাহমুদুল হক জালীস

লেখক সম্পর্কে

মাহমুদুল হক জালীস

জন্মসূত্রে গ্রামের বাড়ি পিরোজপুর জেলার অন্তর্গত স্বরূপকাঠি থানার গুয়ারেখা বড়বাড়িতে। তবে জীবনের তাগিদে সপরিবারে এখন স্থায়ী নিবাস ঢাকা’র কামরাঙ্গীর চরে। পড়াশোনা প্রাতিষ্ঠানিকভাবে স্বতঃস্ফূর্ত আল্লাহ তায়ালার পবিত্র কালাম বক্ষে ধারণ, এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস অধ্যয়ন শেষে এখন নিয়োজিত আছেন মহান পেশা শিক্ষকতায়। পাশাপাশি নিয়মিত ধর্মীয় কলাম লিখছেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 120

৳ 22045% ছাড়