ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১১টি পাতা পড়ে দেখুন

ইসলামী ইতিহাস ও ঐতিহ্য

নবীদের পুণ্যভূমিতে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳139

৳ 24042% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 101

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মুফতি মুহাম্মদ রফী উসমানী (র) পাকিস্তান তথা বিশ্বের একজন খ্যাতনামা লেখক। তিনি তাফসীরে মারেফুল কুরআনের লেখক মুফতি শফী উসমানীর (র) ছেলে ও বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন মুফতি ত্বকী উসমানী (র) সাহেবের বড় ভাই। জর্দান, সিরিয়া ও সৌদি আরবে তার ভ্রমণ কাহিনী হলো এই বইটি। রাইহান খাইরুল্লাহ সাহেব বইটি অনুবাদ করেছেন ও প্রকাশ করেছে মাকতাবাতুল আজহার।

বইটির মূল বৈশিষ্ট হলো এই বইয়ে ভ্রমণ কাহিনীর চেয়ে ইতিহাস ও শিক্ষা বেশি। যখনি লেখক কোনো ঐতিহাসিক স্থান, নবী সাহাবী বা বিখ্যাত ইসলামী ব্যক্তিত্বের মাজার কিংবা মসজিদ ইত্যাদি ভ্রমণ করেছেন তখনি সেই স্থান, কাল বা পাত্রের ইতিহাস বা জীবনী খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। কখনো কুরআন কখনো হাদিস কখনো সীরাত থেকে বর্ণনা করেছেন। জর্দানে আসহাবে কাহাফের গুহা, মুতার প্রান্তর, লুত আলাইহিসসালামের কওমের আজাবের স্থান মৃত সাগর, ইয়ারমুক যুদ্ধের প্রান্তর ইত্যাদি পরিদর্শন করেন। সিরিয়ায় ঈসা (আঃ) এর অবতরণের সম্ভাব্য স্থান শ্বেত মিনার, কাসিয়ুন পর্বত, সুলতান নুরুদ্দিন জিঙ্কি, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী এর মাজার, সাহাবী হজরত আবু দারদার ও বিলাল হাবশী (রা) এর মাজার ইত্যাদি প্রদর্শন করেন। এছাড়াও কাসিয়ুন পাহাড়ে হাবিল/কাবিল, হজরত ইলিয়াস ও ইয়াহয়া (আঃ) এর কাহিনীও তুলে ধরেন। সৌদি আরবে প্রধানত তাবুক যুদ্ধের স্থান ও আদ ও সামুদ এর আজাবের স্থান ভ্রমণ করেন ও তাদের বিস্তারিত ইতিহাস তুলে ধরেন।

বইটি উনি শুরু করেছেন সফরের আদব ও দুআ সমূহ দিয়ে। আর শেষ করেছেন ইসলামী স্মৃতি বিজড়িত স্থানের রক্ষনাবেক্ষন বিষয়ক একটি সাক্ষাৎকার দিয়ে।

তার ছোট ভাই মুফতি ত্বকী উসমানীও উল্লেখিত দেশ ও স্থান সমূহ ভ্রমণ করেছেন ও ভ্রমণ কাহিনী লিখেছেন কিন্তু এই বইয়ে ইতিহাস ও শিক্ষা একটু বেশিই। তাই বইটি আমার বেশ ভালো লেগেছে। অনুবাদও হয়েছে চমৎকার তাই এক বসায় পড়ে ফেলা যায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নবীদের পুণ্যভূমিতে
ইংরেজি নাম nabider punno vumite
লেখক মুফতি মুহাম্মদ রফি উসমানি, মুহাম্মদ রাইহান খাইরুল্লাহ
প্রকাশনী মাকতাবাতুল আযহার
বিষয় ইসলামী ইতিহাস ও ঐতিহ্য,ভ্রমণকাহিনী
পৃষ্ঠা সংখ্যা ২২৪
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০১৬
মুফতি মুহাম্মদ রফি উসমানি

লেখক সম্পর্কে

মুফতি মুহাম্মদ রফি উসমানি

.

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 139

৳ 24042% ছাড়